পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ঢাকার পথে
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:১৭ PM

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ঢাকার পথে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০৮/২০২৫ ১২:৫১:২১ PM

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ঢাকার পথে

ফাইল ফটো


পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার তিন দিনের সফরে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন। ১৩ বছরের মধ্যে এটি কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর ঢাকায় প্রথম সরকারি সফর। খবর রেডিও পাকিস্তান।আজ শনিবার (২৩ আগস্ট) পাকিস্তান ত্যাগ করেন তিনি। দুপুর দেড়টার দিকে বিশেষ বিমানে ঢাকা পৌঁছাবেন তিনি।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারকে স্বাগত জানাবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম। ঢাকা পৌঁছে সন্ধ্যায় পাকিস্তান হাইকমিশন আয়োজিত সংবর্ধনায় যোগ দেবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। সেখানে শিক্ষক, সাংবাদিকসহ পেশাজীবীরা অংশ নেবেন।আগামীকাল রোববার সকালে ব্যবসায়ীদের সঙ্গে প্রাতরাশ বৈঠক করবেন ইসহাক দার। পরে সকাল ১০টার দিকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন। সেখানে ব্যবসা-বাণিজ্যসহ ৬/৭টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা। বিকেল ৪টার দিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন ইসহাক দার।

প্রসঙ্গত, গত এপ্রিলে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমেনা বেলুচের ঢাকা সফরের পরপরই নির্ধারিত ছিল এই সফরটি। ভারত-পাকিস্তান যুদ্ধের কারণে তা পিছিয়ে যায় এবং এখন অনুষ্ঠিত হচ্ছে। সোমবার ঢাকা ছাড়বেন পাকিস্তানি এই নীতিনির্ধারক।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন
সুনামগঞ্জে ২০ মাসের শিশুকে ধ'র্ষ'ণের অ'ভিযোগে যুবক গ্রে'প্তার
হা'মের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
নানকার কৃষক বি*দ্রোহ দিবস আজ: কৃষকের র*ক্তে লেখা যে ইতিহাস
সিলেটে পরিবহন শ্রমিকদের অ*নির্দিষ্টকালের ক*র্মবিরতি স্থগিত
সিলেটে নির্মাণাধীন ভবন থেকে ইট প*ড়ে বৃদ্ধের মৃ*ত্যু, আ*টক ৭
সাইবার অ*পরাধ রুখতে জনসচেতনতা জরুরি: এমপি এমরান