সড়ক দুর্ঘটনায় জনপ্রিয় টিকটকারের মৃ ত্যু
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ AM

সড়ক দুর্ঘটনায় জনপ্রিয় টিকটকারের মৃ ত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০৮/২০২৫ ০৬:৫৫:০৭ PM

সড়ক দুর্ঘটনায় জনপ্রিয় টিকটকারের মৃ ত্যু

সংগৃহিত


মাত্র ২৮ বছর বয়সে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জনপ্রিয় টিকটকার মালিক টেইলর। মার্কিন এই টিকটকারের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে নর্থ ক্যারোলিনার কনকর্ড পুলিশ ও ফরেনসিক বিভাগ।

ঘটনাটি ঘটে ২০ আগস্ট সকাল সাড়ে ৭টার দিকে। পুলিশের কাছে খবর আসে যে একটি গাড়ি উল্টে রাস্তার পাশের প্রায় ২০ ফুট গভীর খাদে পড়ে গেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মালিক টেইলরের মরদেহ উদ্ধার করে। তিনি গাড়িতে একাই ছিলেন। কোনো অপরাধ সংশ্লিষ্টতা ধরা না পড়লেও পুলিশের ধারণা অতিরিক্ত মদপান দুর্ঘটনার কারণ হতে পারে।

টিকটক দুনিয়ায় তুমুল জনপ্রিয় ছিলেন যুবক মালিক টেইলর। আয় করেছিলেন প্রচুর অর্থও। স্বভাবজাত কৌতুক ও প্রাণবন্ত উপস্থাপনা ছিল তার বিরাট গুণ। সবাইকে খুব সহজেই আকৃষ্ট করতে পারতেন।

মালিকের মৃত্যুর খবর শোনার পর তার টিম সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছে, ‘যারা তাকে চিনতেন তারা জানেন তিনি আশপাশের সবাইকে হাসি ও আনন্দে ভরিয়ে রাখতেন। তুমি আমাদের সঙ্গে খুব অল্প সময় ছিলে। কিন্তু দীর্ঘকাল তুমি থেকে যাবে। তোমাকে মিস করব সবাই। তোমার আত্মা ও কর্ম আমাদের অনুপ্রাণিত করবে।’

মালিকের পরিবার ও টিম সবার কাছে তার বিদেহী আত্মার শান্তির জন্য প্রার্থনা কামনা করেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে -সিসিক প্রশাসক
আখতারুজ্জামানের জামিন শুনানিকে ঘিরে আদালতে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের হা/তাহাতি
সিলেটি নারী ও ভাষা নিয়ে শাবি শিক্ষার্থীর মন্তব্য, সমালোচনার ঝড়
সরকার আইনের শাসনে বিশ্বাসী: এমপি এস এম ফয়সল
পানি নেই, তবুও পাথর আর সবুজের টানে মায়াবী ঝর্ণায় পর্যটকদের ভিড়
সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
মালয়েশিয়ার শ্রমবাজারে যাচ্ছে ১০ হাজার বাংলাদেশি কর্মী
প্রবাসীদের জন্য বিশেষ কার্ড করছে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী
সিলেটে প্রায় ১৩ লাখ টাকার চো'রাচা'লানের পণ্য জ'ব্দ
সিলেটে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আরও শতাধিক