গা*জায় নি*হত আরও ৬১ ফি*লিস্তিনি
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ AM

গা*জায় নি*হত আরও ৬১ ফি*লিস্তিনি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ৩১/০৮/২০২৫ ০১:১১:৫০ PM

গা*জায় নি*হত আরও ৬১ ফি*লিস্তিনি

ছবি : সংগৃহীত


গাজা উপত্যকায় শনিবার ইসরায়েলের নতুন হামলায় অন্তত ৬১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলি সেনারা গাজা শহরে সামরিক অভিযান আরো জোরদার করায় এই প্রাণহানি ঘটে বলে মেডিকেল সূত্রে জানা গেছে। আনাদোলুর খবরে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াল্লার বরাতে বলা হয়, মধ্যরাত থেকে সেনারা গাজা শহরের জেইতুন এলাকায় সামরিক অভিযান সম্প্রসারিত করেছে।

আনাদোলুর এক সংবাদদাতা জানান, ভোরে ইসরায়েলি সেনারা জেইতুন ও শেখ রাদওয়ান মহল্লায় একাধিক বিমান হামলা চালায় এবং ধ্বংসযজ্ঞ পরিচালনা করে।

বর্তমান এই হামলাগুলো ইসরায়েলের ‘অপারেশন গিডিওন ২’-এর অংশ। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ গত ২১ আগস্ট গাজা শহর দখলের উদ্দেশ্যে এ অভিযানের অনুমোদন দেন। গত দুই সপ্তাহ আগে জেইতুন এলাকায় ব্যাপক হামলা শুরু হয় এবং তা এখনো চলমান।

এদিকে ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় প্রায় ৬৩ হাজার ৪০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই ভয়াবহ সামরিক অভিযানে পুরো গাজা উপত্যকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং অঞ্চলটি তীব্র দুর্ভিক্ষের মুখোমুখি।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে -সিসিক প্রশাসক
আখতারুজ্জামানের জামিন শুনানিকে ঘিরে আদালতে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের হা/তাহাতি
সিলেটি নারী ও ভাষা নিয়ে শাবি শিক্ষার্থীর মন্তব্য, সমালোচনার ঝড়
সরকার আইনের শাসনে বিশ্বাসী: এমপি এস এম ফয়সল
পানি নেই, তবুও পাথর আর সবুজের টানে মায়াবী ঝর্ণায় পর্যটকদের ভিড়
সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
মালয়েশিয়ার শ্রমবাজারে যাচ্ছে ১০ হাজার বাংলাদেশি কর্মী
প্রবাসীদের জন্য বিশেষ কার্ড করছে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী
সিলেটে প্রায় ১৩ লাখ টাকার চো'রাচা'লানের পণ্য জ'ব্দ
সিলেটে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আরও শতাধিক