আন্তর্জাতিক সেল গঠন করল এনসিপি
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:০৯ AM

আন্তর্জাতিক সেল গঠন করল এনসিপি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০৯/২০২৫ ০৮:২০:১৭ PM

আন্তর্জাতিক সেল গঠন করল এনসিপি

ছবি : সংগৃহীত


দলীয় কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আন্তর্জাতিক সেল গঠন করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন এ কমিটি অনুমোদন দিয়েছেন।

শনিবার (৬ সেপ্টেম্বর) দলটির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আন্তর্জাতিক সেলের সম্পাদক সুলতান মোহাম্মদ জাকারিয়া আর সহসম্পাদক হয়েছেন আলাউদ্দিন মোহাম্মদ।

এ ছাড়া সদস্য হয়েছেন আরিফ সোহেল, আবু সাঈদ মোহাম্মদ উদ্দিন (দক্ষিণ এশিয়া), তাহসীন রিয়াজ, নাভিদ নওরোজ শাহ্, তৌহিদ হোসেন মজুমদার, নুসরাত তাবাসসুম, মনিরা শারমিন ও মাহবুব আলম।

একইদিনে কৃষকের অধিকার প্রতিষ্ঠা, ভূমি সংস্কার ও কৃষিপণ্যের ন্যায্য দাম নিশ্চিতকরণে ‘কৃষক উইং’ গঠনের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীর অনুমোদনক্রমে কৃষক উইংয়ের প্রস্তুতি কমিটি ঘোষণা করা হয়। এতে প্রধান সমন্বয়কারী করা হয়েছে আজাদ খান ভাসানীকে। যুগ্ম সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পেয়েছেন সাঈদ উজ্জ্বল ও হাফসা জাহান।

এ ছাড়া সদস্য হিসেবে আছেন কৃষিবিদ গোলাম মোর্তজা সেলিম, মো. নাজমুল হাসান সোহাগ, নফিউল ইসলাম, ফিহাদুর রহমান দিবস, মো. মাসুদ রানা, মো. মাসুমূল হাসান সজিব ও মো. মাহিদুল ইসলাম (মাহি পলাশ)।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে -সিসিক প্রশাসক
আখতারুজ্জামানের জামিন শুনানিকে ঘিরে আদালতে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের হা/তাহাতি
সিলেটি নারী ও ভাষা নিয়ে শাবি শিক্ষার্থীর মন্তব্য, সমালোচনার ঝড়
সরকার আইনের শাসনে বিশ্বাসী: এমপি এস এম ফয়সল
পানি নেই, তবুও পাথর আর সবুজের টানে মায়াবী ঝর্ণায় পর্যটকদের ভিড়
সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
মালয়েশিয়ার শ্রমবাজারে যাচ্ছে ১০ হাজার বাংলাদেশি কর্মী
প্রবাসীদের জন্য বিশেষ কার্ড করছে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী
সিলেটে প্রায় ১৩ লাখ টাকার চো'রাচা'লানের পণ্য জ'ব্দ
সিলেটে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আরও শতাধিক