ফি*লিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিল ফ্রান্স
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ PM

ফি*লিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিল ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৩/০৯/২০২৫ ১২:৪১:৪৪ PM

ফি*লিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিল ফ্রান্স

ছবি : সংগৃহীত


যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের আগে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে ফ্রান্স। এর আগে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, কানাডা ও পর্তুগাল ফিলিস্তিনকে রাষ্ট্র স্বীকৃতি দেয়।

জাতিসংঘে দেওয়া ভাষণে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, আজ আমি ঘোষণা করছি, আমরা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছি।

এ সময় তিনি শান্তির আহ্বানও জানান। ম্যাক্রোঁ বলেন, দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনাকে রক্ষা করতে হবে।

যুক্তরাষ্ট্র এই স্বীকৃতিকে সমালোচনা করেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, পশ্চিমা দেশগুলোর এ ধরনের পদক্ষেপ হামাসকে উৎসাহিত করবে এবং যুদ্ধ সমাপ্ত করা আরও কঠিন করে তুলবে।

এদিকে বিশ্লেষকরা মনে করছেন, ফ্রান্সের এই পদক্ষেপ ইসরায়েলের ওপর নতুন কূটনৈতিক চাপ সৃষ্টি করবে। বিশেষ করে এমন সময়ে এই ঘোষণা এলো যখন গাজায় ইসরায়েলের হামলা তীব্র আকার ধারণ করেছে। গাজায় চলমান সংঘর্ষে ইতিমধ্যে ৬৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং অঞ্চলটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

চলতি সপ্তাহে নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাওয়া জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে ১৪০টিরও বেশি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান অংশ নেবেন। এবারের অধিবেশনে ফিলিস্তিন ইস্যু এজেন্ডার শীর্ষে থাকার কথা রয়েছে। যুক্তরাষ্ট্র ভিসা না দেওয়ায় ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে অংশ নিতে পারবেন না।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী
চুনারুঘাটে ধানক্ষেতে মিলল যুবকের র'ক্তা'ক্ত ম'রদে'হ
সিলেটে হা'মের উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৩৯
জৈন্তাপুরে চারটি নৌকা ধ্বং'স, ৭ হাজার ঘনফুট বালু জ'ব্দ
পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন
সুনামগঞ্জে ২০ মাসের শিশুকে ধ'র্ষ'ণের অ'ভিযোগে যুবক গ্রে'প্তার