সুমুদ ফ্লোটিলা আ'ট'কে দেওয়ায় বিশ্বজুড়ে বি ক্ষো ভ
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:৩৭ PM

সুমুদ ফ্লোটিলা আ'ট'কে দেওয়ায় বিশ্বজুড়ে বি ক্ষো ভ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/১০/২০২৫ ০৮:৫৩:০৭ PM

সুমুদ ফ্লোটিলা আ'ট'কে দেওয়ায় বিশ্বজুড়ে বি ক্ষো ভ

ফাইল ছবি


গাজার উদ্দেশ্যে রওনা হওয়া ‘সুমুদ ফ্লোটিলা’ আটক ও শতাধিক অধিকারকর্মী গ্রেপ্তারের ঘটনায় বিশ্বজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।

স্পেন, ইতালি, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বহু দেশে হাজারো মানুষ রাস্তায় নেমে ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করেছেন এবং আটককৃতদের মুক্তির দাবি তুলেছেন।ইসরায়েলি বাহিনী ১-২ অক্টোবরের মধ্যে গাজার কাছাকাছি আন্তর্জাতিক জলসীমা থেকে ফ্লোটিলার একাধিক নৌযান আটক করে এবং অন্তত ২৫০ জনকে আশদোদ বন্দরে নিয়ে যায়। গ্রেপ্তার হওয়াদের মধ্যে সুইডিশ জলবায়ু আন্দোলনকারী গ্রেটা থুনবার্গও রয়েছেন।

স্পেনে শিক্ষার্থীরা ফিলিস্তিনি পতাকা নিয়ে বিক্ষোভ করেন ও ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান। ইতালির বিভিন্ন শহরে গণসমাবেশের পাশাপাশি শ্রমিক ইউনিয়নগুলো দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে।লন্ডনে সংসদ ভবন থেকে ডাউনিং স্ট্রিট পর্যন্ত বিক্ষোভে অংশগ্রহণকারীরা গাজা অবরোধ তুলে নেওয়ার দাবি জানান। ওয়াশিংটনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে মার্কিন নাগরিকদের মুক্তির দাবিতে বিক্ষোভ হয়। ফ্লোটিলায় থাকা মার্কিনদের মধ্যে সাবেক পাঁচ সেনা ও এক ন্যাশনাল গার্ড সদস্য রয়েছেন।অধিকৃত পশ্চিম তীরের রামাল্লাতেও বিক্ষোভ হয়েছে।

আন্দোলনকারীরা জানান, তারা ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে থাকবেন।‘ইন্টারন্যাশনাল কমিটি টু ব্রেক দ্য সিজ’ প্রধান জাহির বিরাওয়ি বলেন, বিশ্বব্যাপী এই বিক্ষোভগুলো ইসরায়েলের অবরোধের বিরুদ্ধে একপ্রকার গণভোট। তিনি জানান, ‘ফ্রিডম ওয়েভস’ কর্মসূচির অংশ হিসেবে গাজার উদ্দেশে আরও একটি ফ্লোটিলা রওনা দিচ্ছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী
চুনারুঘাটে ধানক্ষেতে মিলল যুবকের র'ক্তা'ক্ত ম'রদে'হ
সিলেটে হা'মের উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৩৯
জৈন্তাপুরে চারটি নৌকা ধ্বং'স, ৭ হাজার ঘনফুট বালু জ'ব্দ
পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন
সুনামগঞ্জে ২০ মাসের শিশুকে ধ'র্ষ'ণের অ'ভিযোগে যুবক গ্রে'প্তার