জৈন্তাপুরে ১৮ লাখ টাকার ভা*রতীয় মহিষ জ*ব্দ
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:৩৯ PM

জৈন্তাপুরে ১৮ লাখ টাকার ভা*রতীয় মহিষ জ*ব্দ

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৯/১০/২০২৫ ১২:৪২:৫০ PM

জৈন্তাপুরে ১৮ লাখ টাকার ভা*রতীয় মহিষ জ*ব্দ


বিজিবির সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) বিশেষ অভিযানে জৈন্তাপুর উপজেলার সারিঘাট এলাকা থেকে ভারতীয় ১০টি মহিষ জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) ভোরে সীমান্ত সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ১৯ বিজিবির অধীনস্থ জৈন্তাপুর বিওপির একটি বিশেষ টহলদল সীমান্তের শূন্য রেখা থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সারিঘাট এলাকায় তল্লাশি অভিযান চালায়। অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১০টি মহিষ জব্দ করা হয়। এসব মহিষের সিজারমূল্য ধরা হয়েছে ১৮ লাখ টাকা।

এ বিষয়ে জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার জানান, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি নিয়মিত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করছে। জব্দকৃত মহিষগুলো কাস্টমসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি বলেন, সীমান্ত সুরক্ষায় বিজিবির এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জৈন্তা বার্তা/আরআর