দক্ষিণ সুরমায় আওয়ামী লীগ নেতা গ্রে*প্তার
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:৩৯ PM

দক্ষিণ সুরমায় আওয়ামী লীগ নেতা গ্রে*প্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯/১০/২০২৫ ০১:০২:১০ PM

দক্ষিণ সুরমায় আওয়ামী লীগ নেতা গ্রে*প্তার


সিলেটের দক্ষিণ সুরমায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৮ অক্টোবর) দিবাগত রাতে দক্ষিণ সুরমা থানার পুলিশের অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত তোয়াজিদুল হক তুহিন (৪৫) দক্ষিণ সুরমার করসনা গ্রামের রুসন মিয়ার ছেলে। 

পুলিশ জানায়, তোয়াজিদুল হক তুহিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলার আসামি। তিনি লালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

এসএমপির এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, তুহিনের বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে।

জৈন্তা বার্তা/আরআর