সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৫ পিস ফেনসিডিলসহ এক যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১০টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার খাগাইল বিশ্বরোড মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক যুবকের নাম আবু হানিফ (৩৩)। তিনি নেত্রকোনার খালিয়াঝুড়ি থানার জগন্নাথপুর গ্রামের মৃত নিলন মিয়ার পুত্র। বর্তমানে তিনি ঢাকার উত্তরার ১/বি রোড নং ৫, সেক্টর ১১ এলাকায় বসবাস করেন।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ।
জৈন্তা বার্তা/আরআর




