ছবি:নিজস্ব
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মারুফ আহমদ বলেন, আমরা বর্তমান সময়ে নানামুখী ফিতনায় আচ্ছন্ন। আমরা এমন এক সময় পার করছি, যখন সত্য-মিথ্যা এক হয়ে যাচ্ছে। হালাল-হারাম মিশে যাচ্ছে, মানুষ ঈমান ও দ্বীনের প্রতি উদাসীন হয়ে পড়েছে। সাধারণ মানুষ নানা বাহারী স্বরূপ দেখে প্রকৃত দ্বীন চিনতে না পেরে বিভ্রান্ত হয়ে পড়ছে। ফিতনা মানুষকে ঈমান থেকে বিচ্যুত করে দেয় এবং আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে দেয়। এসব ফিতনা থেকে বাঁচতে আমাদের উচিত হবে কুরআন-সুন্নাহর সাথে সম্পর্ক সুদৃঢ় করা। এই ফিতনার সময়ে কুরআন ও সুন্নাহর আলোকে জীবন পরিচালনাই আমাদের ফিতনা থেকে রক্ষা করতে পারে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বাদ যুহর নগরীর বালুচরস্থ সাজ্জাদুর রহমান রহ. ইবতেদায়ী মাদরাসার হলরুমে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর আওতাধীন ৩৬নং ওয়ার্ড শাখা আয়োজিত 'ফিতনা ও বিভ্রান্তি যুগে ঈমান রক্ষায় করণীয়' শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেমিনারে প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম নোমান। ৩৬নং ওয়ার্ড সভাপতি ইসমাইল হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমন আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সিলেট মহানগরীর সহ-সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, ৩৬নং ওয়ার্ড আল ইসলাহ সভাপতি মাওলানা আব্দুল বাছিত, সংগঠনের সিলেট মহানগরীর সদস্য নাঈম আহমদ। এসময় আরো উপস্থিত ছিলেন ৩৬নং ওয়ার্ড শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াহিদ শাহী, সহ-সাংগঠনিক আব্দুল ওয়াদুদ ইমরান, প্রচার সম্পাদক তানজিম আহমদ সোহান, অর্থ সম্পাদক শাকিল আহমদ, অফিস সম্পাদক শাহান আহমদ, সহ-অফিস সম্পাদক ইমন আহমেদ, প্রশিক্ষণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রমুখ।
জৈন্তাবার্তা / সুলতানা




