গোয়াইনঘাটে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে এতিম দুস্থদের মাঝে খাবার বিতরণ
সোমবার, ২৫ মে ২০২৬, ১২:৫৬ PM

গোয়াইনঘাটে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে এতিম দুস্থদের মাঝে খাবার বিতরণ

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৮/১০/২০২৫ ১১:১৫:১০ PM

গোয়াইনঘাটে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে এতিম দুস্থদের মাঝে খাবার বিতরণ

ছবি : নিজস্ব


গোয়াইনঘাটে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা যুবদলের উদ্যোগে এতিম ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। এ সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও জিয়া পরিবারের সদস্যদের শারীরিক সুস্থতা কামনা করা হয়।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে গোয়াইনঘাট উপজেলা সদরে এতিম ও দুস্হদের মাঝে খাবার বিতরণ করা হয়।

গোয়াইনঘাট উপজেলা যুবদলের আহবায়ক এডভোকেট শাহাজান সিদ্দিকিসহ খাবার বিতরণ কার্যক্রমে উপস্থিতি ছিলেন,যুগ আহবায়ক জাহাঙ্গীর আলম,সালেক আহমদ, আলাল, হেলাল আহমদ,মাসুক আহমদ, আব্দুর রব, ফখরুল ইসলাম,রাসেল আহমদ মইনুদ্দিন মনু মিয়া, গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক জুয়েল আহমদ,সাইফুল,কালাম,জেলা ছাত্রদল সদস্য জুবের আহমদ ও আব্দুল লতিফ।

এ সময় উপজেলা যুবদলের আহ্বায়ক এডভোকেট শাহাজান সিদ্দিকী বলেন, "যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে 'রাজনীতির বরপুত্র জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের সুনিপুণ দক্ষতা, বলিষ্ঠ নেতৃত্ব আর যথাযথ নির্দেশনায় সারা দেশের ন্যায় গোয়াইনঘাট যুবদল কর্মসূচী পালনের মধ্য দিয়ে দুস্থ এতিমদের কাছাকাছি পৌঁছানোর চেষ্টা অব্যাহত রেখেছে।

জৈন্তাবার্তা/ মনোয়ার