জৈন্তাপুরে ৯৬ বোতল বিদেশি ম*দ জ*ব্দ
সোমবার, ২৫ মে ২০২৬, ০১:০১ PM

জৈন্তাপুরে ৯৬ বোতল বিদেশি ম*দ জ*ব্দ

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৯/১০/২০২৫ ০১:২৭:০৭ PM

জৈন্তাপুরে ৯৬ বোতল বিদেশি ম*দ জ*ব্দ


সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে ৯৬ বোতল বিদেশি মদ জব্দ করা হয়েছে। এ ঘটনায় পুলিশ দুইজনকে আসামি করে মামলা দায়ের করেছে। 

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৯ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট-তামাবিল মহাসড়কের কদমখাল (শাপলা বিলের প্রবেশমুখ) এলাকায় অভিযান চালায় পুলিশ। 

জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক রাজন দেবের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে একটি বস্তার ভেতরে ২টি কার্টনে থাকা ৯৬ বোতল বিদেশি মদ জব্দ করে পুলিশ। এর আগে পুলিশের উপস্থিতি টের পেয়ে মদ বহনকারী দুই ব্যক্তি বস্তা ফেলে পালিয়ে যায়।

জৈন্তা বার্তা/আরআর