গোয়াইনঘাটে দুইপক্ষের সং*ঘর্ষে যুবক নি*হত
সোমবার, ২৫ মে ২০২৬, ১২:৫৫ PM

গোয়াইনঘাটে দুইপক্ষের সং*ঘর্ষে যুবক নি*হত

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৯/১০/২০২৫ ০২:১১:০৪ PM

গোয়াইনঘাটে দুইপক্ষের সং*ঘর্ষে যুবক নি*হত

প্রতীকী ছবি


সিলেটের গোয়াইনঘাট উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে হওয়া সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২৯ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার জাফলং ইউনিয়নের আহারকান্দি এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহতের নাম মো. আলী ওরফে আল আমিন (৩০)। তিনি আহারকান্দি গ্রামের মোস্তফা মিয়ার ছেলে।

পুলিশ জানায়, সকালে বাজারের দোকানের পেছনের জায়গা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন মোস্তফা মিয়া এবং নুর হোসেনের লোকজন। এ সময় মোস্তফা মিয়ার ছেলে আল আমিন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার জানান জানান, ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়েছে এবং দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। নিহতের মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

জৈন্তা বার্তা/আরআর