ওসমানী বিমানবন্দরে বোর্ডিং ব্রিজে বিমানের ধা*ক্কা
সোমবার, ২৫ মে ২০২৬, ১২:৫৬ PM

ওসমানী বিমানবন্দরে বোর্ডিং ব্রিজে বিমানের ধা*ক্কা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯/১০/২০২৫ ০৪:২৯:৩৯ PM

ওসমানী বিমানবন্দরে বোর্ডিং ব্রিজে বিমানের ধা*ক্কা

ফাইল ছবি


সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে লন্ডনগামী বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-২০১-এর ইঞ্জিনের সঙ্গে বোর্ডিং ব্রিজের ধাক্কা লাগার ঘটনা ঘটেছে। এতে ফ্লাইটটির যাত্রা স্থগিত হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। বিমানটিতে ২৬২ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ফ্লাইটটির ইঞ্জিনে বোর্ডিং ব্রিজের ধাক্কা লাগায় নিরাপত্তার স্বার্থে বিমানটি পরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে বিজি-২০১ ফ্লাইটটি বাতিল করা হয়েছে।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বলেন, ২৬২ জন যাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের উড়োজাহাজটি বাংলাদেশ থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরুর আগমুহূর্তে ঘটনাটি ঘটে। এখনও আর্থিক ক্ষয়ক্ষতি করা সম্ভব হয়নি। 

জৈন্তা বার্তা/আরআর