গোলাপগঞ্জে বিপুল পরিমাণ ই*য়াবাসহ আ*টক ২
সোমবার, ২৫ মে ২০২৬, ১২:১৫ PM

গোলাপগঞ্জে বিপুল পরিমাণ ই*য়াবাসহ আ*টক ২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০/১০/২০২৫ ০২:০৯:৩৪ PM

গোলাপগঞ্জে বিপুল পরিমাণ ই*য়াবাসহ আ*টক ২


সিলেটের গোলাপগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) র‌্যাব-৯ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

র‌্যাব জানায়, বুধবার সন্ধ্যায় গোলাপগঞ্জ থানার শ্রীরামপুর বাইপাস এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় স্থানীয় চৌধুরী বাজার এলাকায় চেকপোস্ট স্থাপন করে একটি সিএনজিচালিত অটোরিকশাকে থামার সংকেত দেন র‌্যাব সদস্যরা। তখন গাড়িটি থামিয়ে দুই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়।

পরে তল্লাশি চালিয়ে অটোরিকশাটির সিটের পেছন থেকে ব্যাগে মোড়ানো অবস্থায় ৩ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এগুলোর আনুমানিক মূল্য ১১ লাখ ৪০ হাজার টাকা বলে জানায় র‌্যাব।

আটককৃতরা হলেন- গোলাপগঞ্জ উপজেলার মধ্যম কানিশাইল এলাকার মৃত লুৎফর রহমানের পুত্র মো. সাইফুল ইসলাম (৪০) এবং একই উপজেলার উত্তর কানিশাইল এলাকার ফিরোজ আলীর পুত্র মো. নাজিম উদ্দিন (২৫)।

র‌্যাব-৯ এর গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন বলে জানিয়েছে। 

তিনি জানান, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদের গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

জৈন্তা বার্তা/আরআর