সাদাপাথর ইঞ্জিনচালিত নৌকা মাঝি যুব সমিতির কমিটি গঠন
সোমবার, ২৫ মে ২০২৬, ১২:১৪ PM

সাদাপাথর ইঞ্জিনচালিত নৌকা মাঝি যুব সমিতির কমিটি গঠন

ফারুক আহমেদ, কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৩০/১০/২০২৫ ০৩:২৪:১৩ PM

সাদাপাথর ইঞ্জিনচালিত নৌকা মাঝি যুব সমিতির কমিটি গঠন


সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় অবস্থিত দেশের সবচেয়ে অন্যতম পর্যটন স্পট ভোলাগঞ্জের সাদাপাথর। সাদা পাথর পর্যটন স্পটে যাতায়াত করতে হলে নৌকার প্রয়োজন হয়। আর সেই নৌকার মাঝিদেরকে নিয়ে দুই বছর মেয়াদী নতুন কমিটি গঠন করা হয়েছে, 

বুধবার সন্ধ্যায় সাদা পাথর পর্যটন ঘাটে সাবেক সভাপতি জসীম উদ্দীনের সভাপতিত্বে ও রুহেল মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ।

আরও বক্তব্য দেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি আনোয়ার হোসেন সুমন, ব্যবসায়ী তুয়াহিদ আলী তৌয়াহিদ, ভোলাগঞ্জের ব্যবসায়ী নাজিমুদ্দিন নাজিম, ফজর উদ্দিন, বদরুল হোসেনসহ ১০ নম্বর ঘাটের ব্যবসায়ীবৃন্দ। 

অনুষ্ঠানের প্রথম পর্বে বিগত চার বছরের হিসাব-নিকাশের প্রতিবেদন জমা দেয়া হয়। দ্বিতীয় পর্বে সর্বসম্মতিক্রমে আইনুল্লাহকে সভাপতি ও রুবেল মিয়াকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়। অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি জসীম উদ্দীন, সহ-সাধারণ সম্পাদক তারেক মিয়া, কোষাধ্যক্ষ তজমুল আলী, সহ-কোষাধ্যক্ষ বাবুল মিয়া, সাংগঠনিক সম্পাদক রুহেল মিয়া, প্রচার সম্পাদক মাসুক মিয়া, ক্রীড়া সম্পাদক  জালাল মিয়া, কার্যকরী সদস্য মনির মিয়া (১), কদর উদ্দিন (২)।

এ ছাড়া সর্বসম্মতিক্রমে সাবেক সভাপতি জসীম উদ্দীনকে প্রধান উপদেষ্টা এবং কোম্পানীগঞ্জ ফটোগ্রাফি সোসাইটির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন সুমনকে উপদেষ্টা সদস্য হিসেবে নির্বাচিত করা হয়েছে। এই  কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।

জৈন্তা বার্তা/আরআর