সিলেটে প্রবাসী যুবকের লা*শ উ*দ্ধার
সোমবার, ২৫ মে ২০২৬, ১২:১৬ PM

সিলেটে প্রবাসী যুবকের লা*শ উ*দ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১/১০/২০২৫ ০২:১১:০০ PM

সিলেটে প্রবাসী যুবকের লা*শ উ*দ্ধার


সিলেটে নিজ বাড়ির পাশ থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ৯টার দিকে হাটখোলা ইউনিয়নের উমাইরগাঁও পূর্বপাড়ায় নিজ বাড়ির উত্তর-পূর্ব পাশে তার লাশ পড়ে থাকতে দেখা যায়।

ওই যুবকের নাম খাইরুল ইসলাম (২৪)। তিনি হাটখোলা ইউনিয়নের মো. রিয়াজ উদ্দিনের ছেলে। খাইরুল দেড় মাস আগে সৌদি আরব থেকে দেশে ফিরেছিলেন।

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে জালালাবাদ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন শেষে লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

জালালাবাদ থানার উপপরিদর্শক (এসআই) মুশফিক জানান, প্রাথমিকভাবে মৃতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে তার হাতের আঙুল নীলচে রঙ ধারণ করেছে এবং লাশ উদ্ধারের বেশ কিছু সময় পরেও মুখ দিয়ে ফেনা বের হতে দেখা গেছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খাইরুলের মৃত্যু কোনো বিষাক্ত পদার্থের কারণে হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিতভাবে বলা যাবে।

এসআই জানান, খাইরুল সৌদি আরব থেকে ফেরার পর থেকে মানসিক অবসাদে ভুগছিলেন।

জৈন্তা বার্তা/আরআর