''আমরা হবো ভোর বিহানে পাখির কলরব, জাগিয়ে দেব ঘুমিয়ে থাকা মানুষগুলো সব'' স্লোগানকে সামনে রেখে সিলেটের গোয়াইনঘাটে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত গোয়াইনঘাট সরকারী কলেজ, ফতেহপুর হাজী মদরিছ আলী উচ্চবিদ্যালয় ও কলেজ এবং তোয়াকুল বাজার উচ্চবিদ্যালয়- মোট ৩টি কেন্দ্রে চতুৰ্থ শ্ৰেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত মোট ১ হাজার ৩৬২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।
পরীক্ষা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়ছে বলে জানিয়েছেন গোয়াইনঘাট সরকারী কলেজ কেন্দ্রের হল সুপার নজরুল ইসলাম।
হল পরিদর্শন করেন ফোরামের জেলা সহকারী পৃষ্ঠপোষক আহবাব হোসেন মুরাদ, গোয়াইনঘাট উপজেলার উপদেষ্টা মাষ্টার আবুল হোসেন, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মনজুর আহমদ, বারহাল ফাজিল মাদ্রাসার প্রভাষক ফয়েজ আহমদ, গোয়াইনঘাট উপজেলার পৃষ্ঠপোষক তারেক আহমদ, সাবেক পৃষ্ঠপোষক আমির উদ্দিন, গোয়াইনঘাট সরকারী কলেজের পৃষ্ঠপোষক মুজাহিদুল ইসলাম আজম, তোফাজ্জল হোসেন সিরাজী, সুফিয়ান আহমদ প্রমুখ।
অভিভাবক প্রতিনিধি শামছুল ইসলাম বলেন, পরীক্ষাটি অত্যন্ত সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে। কোনো ধরনের ঝামেলা ছাড়াই বেসরকারি পৃষ্ঠপোষকতায় এরকম আয়োজনে আমরা আনন্দিত। আমরা কিশোরকণ্ঠের উত্তরোত্তর সাফল্য কামনা করি।
উল্লেখ্য, কিশোরকণ্ঠ মেধাবৃত্তি বাংলাদেশের বিভিন্ন জেলায় অনুষ্ঠিত হয়েছে। সিলেট জেলা পূর্বের অধীনে বিভিন্ন উপজেলায় ১০ হাজার পরীক্ষার্থী এতে অংশগ্রহণ করেছে। এতে ট্যালেন্টফুল, সাধারণ ও বিশেষ বৃত্তিসহ তিনটি ক্যাটাগরিতে ফলাফল ঘোষণা ও পুরস্কার প্রদান করা হবে।
জৈন্তা বার্তা/আরআর




