দক্ষিণ সুরমায় ছু'রি'কা'ঘা'তে আ.লীগ নেতা খু*ন
সোমবার, ২৫ মে ২০২৬, ১১:২৮ AM

দক্ষিণ সুরমায় ছু'রি'কা'ঘা'তে আ.লীগ নেতা খু*ন

মুহাজিরুল ইসলাম রাহাত, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১/১০/২০২৫ ০৮:৪৪:৪৮ PM

দক্ষিণ সুরমায় ছু'রি'কা'ঘা'তে আ.লীগ নেতা খু*ন

ফাইল ছবি


সিলেটের দক্ষিণ সুরমায় নিজ বাসার ছাদে ছুরিকাঘাতে খুন হয়েছেন উপজেলা আওয়ামী লীগ নেতা আবদুর রাজ্জাক। শুক্রবার (৩১ অক্টোবর) সকালে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত আবদুর রাজ্জাক দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও দক্ষিণ সুরমা উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক। তিনি দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ইউনিয়নের তেলিরাই গ্রামের মৃত মৌলুল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের নামাজ পড়ে বাসার ছাদে হাঁটতে ওঠেন আবদুর রাজ্জাক। সকাল ৯টার দিকে পরিবারের সদস্যরা তাকে বাসায় খুঁজে না পেয়ে ছাদে গিয়ে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শুক্রবার ভোর সাড়ে ৬টা থেকে সকাল ৯টার মধ্যে আবদুর রাজ্জাককে খুন করা হয়েছে। তার শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। বুকে, তলপেটে, লিঙ্গ কাটা পড়েছে। হত্যার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

জৈন্তাবার্তা / মনোয়ার