গোলাপগঞ্জে হি ন্দু বৌ*দ্ধ খ্রি'স্টা'ন ঐক্য পরিষদের সম্মেলন সম্পন্ন
সোমবার, ২৫ মে ২০২৬, ১১:২৮ AM

গোলাপগঞ্জে হি ন্দু বৌ*দ্ধ খ্রি'স্টা'ন ঐক্য পরিষদের সম্মেলন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১/১০/২০২৫ ০৯:৩৬:৩২ PM

গোলাপগঞ্জে হি ন্দু বৌ*দ্ধ খ্রি'স্টা'ন ঐক্য পরিষদের সম্মেলন সম্পন্ন

ছবি: নিজস্ব


সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। শুক্রবার উপজেলার ঢাকাদক্ষিণস্থ কানিশাইল শ্রী শ্রী গোপেশ্বর শিব মন্দির প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি কাজল কান্তি দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিপ্টন রঞ্জন রায় তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মলয় পুরকায়স্থ।

প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন,   পরিষদের সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক কৃপেশ চন্দ্র পাল, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন  পরিষদের সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক অরুন কুমার বিশ্বাস, সদস্য বিজিত কৃষ্ণ গোস্বামী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি অনিল কান্ত পাল, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ গোলাপগঞ্জ উপজেলা শাখার আহবায়ক রাজু চন্দ্র দেব, সদস্য সচিব অধীর রাম বিশ্বাস, বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ সিলেট জেলা কমিটির সদস্য সচিব মিথিন পাল প্রান্ত। স্বাগত বক্তব্য রাখেন পরিষদের গোলাপগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক অনিরুদ্ধ বিশ্বাস।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, পরিষদের বাঘা ইউনিয়ন শাখার সভাপতি চপল পাল, গোলাপগঞ্জ সদর ইউনিয়ন শাখার সভাপতি ডাঃ বিধান রঞ্জন রায়, ফুলবাড়ি ইউনিয়ন শাখার সভাপতি বিজিত কুমার পাল, লক্ষণাবন্দ ইউনিয়ন শাখার সভাপতি কাজল চন্দ্র দাস, ভাদেশ্বর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক  জগদীশ চন্দ্র দাস, পূজা উদযাপন পরিষদ গোলাপগঞ্জ উপজেলা শাখার সাবেক মহিলা সম্পাদিকা আদরী রানী দাস, নকুল রাম মালাকার। এছাড়াও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্মেলনে উপস্থিত সকল কাউন্সিলরদের ভোটে ২য় মেয়াদে পুনরায় কাজল কান্তি দাসকে সভাপতি ও লিপ্টন রঞ্জন রায় তালুকদারকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়। ৩০ কার্যদিবসের মধ্যে উপজেলা শাখার কমিটি পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশ দেন সংগঠনের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

জৈন্তাবার্তা / মনোয়ার