ওসমানীনগরে সড়ক দু*র্ঘটনায় প্রা*ণ গেল বাবা-মেয়ের
সোমবার, ২৫ মে ২০২৬, ১১:২৮ AM

ওসমানীনগরে সড়ক দু*র্ঘটনায় প্রা*ণ গেল বাবা-মেয়ের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১/১১/২০২৫ ০১:১১:১৯ PM

ওসমানীনগরে সড়ক দু*র্ঘটনায় প্রা*ণ গেল বাবা-মেয়ের

প্রতীকী ছবি


সিলেটের ওসমানীনগরে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে বাবা ও মেয়ে নিহত হয়েছেন। শনিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ওসমানীনগর উপজেলার দয়মীর এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন- হারুন মিয়া ও তার মেয়ে আনিছা বেগম (১০)। নিহতরা ওসমানীনগর থানার খাদিমপুর গ্রামের বাসিন্দা।

এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। তারা হলেন- ওসমানীনগর থানার খাদিমপুর গ্রামের মুকিত মিয়া (৩৫), আজিজুল ইসলামের স্ত্রী রাহিমা খাতুন (৩০), বেলাল আহমদের স্ত্রী পান্না বেগম (২৩) ও সফিক মিয়াার মেয়ে মুন্নি আক্তার (২৩)। নিহত ও আহতরা সবাই একই পরিবারের সদস্য বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, সিলেট হতে হবিগঞ্জগামী বাস ও তাজপুর থেকে সিলেটগামী প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে প্রাইভেট এ দুর্ঘটনা ঘটেছে।

দুর্ঘটনার খবর পেয়ে ওসমানীনগর থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করার পাশাপাশি আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। একই সাথে মরদেহগুলো উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

জৈন্তা বার্তা/আরআর