সিলেটে বাসদের কার্যালয় থেকে ২২ নেতাকর্মী আ ট ক
সোমবার, ২৫ মে ২০২৬, ১০:৪১ AM

সিলেটে বাসদের কার্যালয় থেকে ২২ নেতাকর্মী আ ট ক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১/১১/২০২৫ ০৪:১০:২১ PM

সিলেটে বাসদের কার্যালয় থেকে ২২ নেতাকর্মী আ ট ক

ছবি:নিজস্ব


বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) এর সিলেট কার্যালয় থেকে ২২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।আজ রোববার সকালে নগরীর আম্বরখানা এলাকায় বাসদের কার্যালয় থেকে কোতোয়ালি থানার পুলিশ তাদের আটক করে। তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।

সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিষেধাজ্ঞা অমান্য করে ব্যাটারিরিকশা শ্রমিকরা আজ নগরীতে মিছিল করতে চেয়েছিলো। মিছিলের প্রস্তুতিকালে সন্দেহভাজন ২২ জনকে আটক করা হয়। যাচাই-বাছাই শেষে তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।তবে বাসদ নেতাদের দাবি, পাঠচক্র চলাকালে কার্যালয় ঘেরাও করে তাদের ২২ নেতাকর্মীকে পুলিশ আটক করে নিয়ে আসে।এর আগে একই ইস্যুতে শুক্রবার মধ্যরাতে নিজ বাসা থেকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সিলেটের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সুমনকে আটক করেছে পুলিশ।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, নিষেধাজ্ঞা সত্ত্বেও আজ ব্যাটারিরিকশা শ্রমিকরা নগরে কর্মসূচী করতে চেয়েছিলো। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকা সন্দেহে কয়েকজনকে আটক করা হয়। যাচাই-বাছাই শেষে অভিযোগের সত্যতা পেলে তাদের গ্রেপ্তার দেখানো হয়।তবে, বাসদের সিলেট জেলা সভাপতি আবু জাফর জানিয়েছেন, কার্যালয়ে আমাদের নিয়মিত পাঠচক্র চলছিলো। সেখানে আচমকা অভিযান চালিয়ে পুরো অফিস ঘেরাও করের ২২ নেতাকর্মীকে ধরে নিয়ে আসে পুলিশ।এর আগে একই ইস্যুতে শুক্রবার মধ্যরাতে নগরীর আখালিয়া কালীবাড়ি এলাকার বাসা থেকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সিলেটের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সুমন আটক করে পুলিশ। ভাঙচুরের দুটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা