ছবি:সংগৃহীত
গোয়াইনঘাট ছাত্র পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন-২০২৫ বাস্তবায়ন উপলক্ষে সংগঠনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) দুপুর ২টায় কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শিব্বির আহমদ, এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো. মুছলেহ উদ্দিন মুনাঈম।
সভায় আসন্ন সম্মেলন বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন আলোচ্যসূচি উপস্থাপন ও আলোচনা করা হয়। আলোচনার শুরুতে স্বাগত বক্তব্য দেন সিনিয়র সহসভাপতি সাদিক আহমদ রুবেল।
সভায় আরও বক্তব্য রাখেন- সাবেক সভাপতি রিয়াজ উদ্দিন বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহফুজ ও কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সৌরভ, সেলিম আহমদ, সজীব উদ্দিন, আলী হোসেন, রাকিব হোসাইন, সাইদুল ইসলাম, মামুনুর রশীদ, মইনুল হক, প্রচার সম্পাদক মামুন আহমদ, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক শাহানুর সাহান, ছাত্রকল্যাণ সম্পাদক সাদিকুর রহমান তানিম, উপআইনবিষয়ক সম্পাদক তারেক-অর-রশীদ, এবং সদস্য আমিনুল হক আরিফ।
এছাড়া সাধারণ সভায় উপস্থিত ছিলেন আফজল হোসেন ইমন, জুবের আহমদ, মোস্তাফিজুর রহমান, আক্তারুজ্জামান, আশরাফুল ইসলাম মাহদী, আছরার আহমদ শিমুল, লুৎফুর রহমান, এম.এ.জি পারভেজ, নিধু বিশ্বাস, নাবিল, সাদিক, জাহেদ, রায়হান আহমদ, অপূর্ব দাস, আবু বক্কর, হুমায়ুন রশীদ প্রমুখ।
সভার শেষাংশে সদস্য ফরম বিতরণ এবং সভাপতির সমাপনি বক্তব্যের মাধ্যমে সাধারণ সভার কার্যক্রম শেষ হয়।
Jainta Barta/Wadud




