বিয়ানীবাজারের শেওলা ব্রিজে ৩৫ লাখ টাকার ভার*তীয় জিরা বোঝাই ট্রাক আট*ক
সোমবার, ২৫ মে ২০২৬, ১০:৪০ AM

বিয়ানীবাজারের শেওলা ব্রিজে ৩৫ লাখ টাকার ভার*তীয় জিরা বোঝাই ট্রাক আট*ক

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ০১/১১/২০২৫ ০৬:৪৩:৩৯ PM

বিয়ানীবাজারের শেওলা ব্রিজে ৩৫ লাখ টাকার ভার*তীয় জিরা বোঝাই ট্রাক আট*ক

ছবি:সংগৃহীত


চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর একটি চৌকস টহলদল শেওলা ব্রিজ এলাকা থেকে ৩৫ লাখ ৩০ হাজার টাকার ভারতীয় জিরা বোঝাই একটি ট্রাক আটক করেছে। একই সঙ্গে বড়লেখা উপজেলার সীমান্ত এলাকা থেকে আরও দুটি ভারতীয় মহিষ জব্দ করেছে বিজিবি।

বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার (১ নভেম্বর) সকাল ৮টার দিকে ৫২ বিজিবির অধীনস্থ বড়গ্রাম বিওপির একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত থেকে প্রায় ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শেওলা ব্রিজ এলাকায় অভিযান চালায়। এসময় মালিকবিহীন অবস্থায় একটি ট্রাক উদ্ধার করা হয়। ট্রাকটিতে তল্লাশি চালিয়ে পাওয়া যায় ১,৭৭০ কেজি ভারতীয় জিরা।

এছাড়া একই দিনে সকাল ৯টার দিকে ৫২ বিজিবির বিওসিটিলা বিওপির টহলদল সীমান্ত থেকে প্রায় ৩.৫ কিলোমিটার ভেতরে বড়লেখা উপজেলার সদর ইউনিয়নের সাতকরাকান্দি এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় দুইটি ভারতীয় মহিষ আটক করে।

বিজিবি জানায়, চোরাকারবারিরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াতে নানা কৌশলে এসব পণ্য দেশে পাচারের চেষ্টা করছিল। জব্দকৃত ট্রাক ও জিরার আনুমানিক বাজারমূল্য ৬১ লাখ ৮৫ হাজার টাকা। এর মধ্যে জিরার মূল্য ২৬ লাখ ৫৫ হাজার টাকা এবং ট্রাকের মূল্য ৩৫ লাখ ৩০ হাজার টাকা।

৫২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জিরা বোঝাই ট্রাক ও মহিষ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘চোরাকারবারিরা যতই কৌশল পরিবর্তন করুক না কেন, বিজিবি সীমান্ত এলাকায় সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। চোরাচালান রোধে নিয়মিত অভিযান চলছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।’



Jainta Barta/Wadud