ছবি:সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট-১ (নগর ও সদর) আসনের ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির।
তিনি বলেন, ‘তারেক রহমান শুধু শহর নয়, গ্রামভিত্তিক উন্নয়নের মহাপরিকল্পনা নিয়েছেন। তিনি গ্রাম ও শহর উভয়কে নিয়েই স্বপ্ন দেখেন। কৃষকদের জীবনমান উন্নয়নে ইতিমধ্যে একটি গবেষণা সেল গঠন করেছেন।’
খন্দকার মুক্তাদির আরও বলেন, ‘আগামী নির্বাচনে জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করলে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান। তাঁর নেতৃত্বেই দেশের সামগ্রিক উন্নয়ন সাধিত হবে। বিশেষ করে সিলেটবাসীর উন্নয়নে আমরা একসঙ্গে কাজ করে যাব।’
শনিবার (১ নভেম্বর) সিলেট সদর উপজেলার ৬নং টুকেরবাজার ইউনিয়নের ১ ও ২নং ওয়ার্ডের মহিলা নেত্রীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান সফিকের সভাপতিত্বে ও দিলোয়ার হোসেন সায়েমের পরিচালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম।
বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদ আহমদ, জালালাবাদ থানা বিএনপির শহীদ আহমদ প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন-আবুল হাসনাত, মখলিছুর রহমান, মুহিবুর রহমান মুহিব, মুজিব রহমান, আজির উদ্দিন, গৌছ আহমদ, সাইদুর রহমান, মহির উদ্দিন, সামাদ আহমদ সাজু, সালেক আহমদ, রুবেল আহমদ, আতিকুর রহমান আতিক, নওশাদ আহমদ, আনোয়ার হোসেন, হানিফ আলী প্রমুখ।
Jainta Barta/Wadud




