জিন্দাবাজার রাধা গোবিন্দ জিউ মন্দিরে সভায় হাম*লা, আহ*ত কয়েকজন
সোমবার, ২৫ মে ২০২৬, ১০:৪০ AM

জিন্দাবাজার রাধা গোবিন্দ জিউ মন্দিরে সভায় হাম*লা, আহ*ত কয়েকজন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/১১/২০২৫ ১১:৫৮:০৫ PM

জিন্দাবাজার রাধা গোবিন্দ জিউ মন্দিরে সভায় হাম*লা, আহ*ত কয়েকজন

ছবি:সংগৃহীত


সিলেট নগরীর জিন্দাবাজারস্থ শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউ আখড়া মন্দিরে মন্দির কমিটির এক সাধারণ সভা চলাকালে হামলার ঘটনা ঘটেছে। শনিবার (১ নভেম্বর) দুপুরে অনুষ্ঠিত ওই সভায় রাহুল দেবনাথের নেতৃত্বে একদল দুষ্কৃতকারী অস্ত্রসস্ত্র নিয়ে নেতৃবৃন্দের ওপর হামলা চালায় এবং প্রাণনাশের হুমকি দেয়। এতে রাজিব দে রাজু, মলয় পুরকায়স্থসহ কয়েকজন আহত হন।

মন্দির কমিটির উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট কিশোর কুমার কর। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।

সভায় মন্দিরের উন্নয়ন কার্যক্রম, বিগ্রহ পুনঃস্থাপন ও পূজা-অর্চনা শুরুসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভা চলাকালে রাহুল দেবনাথ ও তার সহযোগীরা সভাস্থলে প্রবেশ করে হামলা চালালে উপস্থিতদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। পরে সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী ঘটনাস্থলে থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

পরে সভা পুনরায় শুরু হয় এবং আগামী কার্তিক মাসের মধ্যে বিগ্রহ পুনঃস্থাপন ও পূজা-অর্চনা শুরু করার সিদ্ধান্ত গৃহীত হয়। হামলার ঘটনায় কোতোয়ালী মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

সভায় বক্তারা হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও আইনানুগ শাস্তির দাবি জানান।


Jainta Barta/Wadud