ফাইল ছবি
নগরীর সুবিদবাজার বনকলাপাড়া এলাকা থেকে এক তরুণীকে গলাকাটা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল ৯টার দিকে চা বাগানের পাশ থেকে তাকে উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্র জানায়, সকালে বৃষ্টির মধ্যে চা বাগানের সড়কের পাশে রক্তাক্ত অবস্থায় এক তরুণীকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তার গলায় আঘাতের চিহ্ন ছিল। পরে তারা বিষয়টি পুলিশকে জানান।
খবর পেয়ে বিমানবন্দর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তরুণীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি। স্থানীয়দের ধারণা, তিনি ওই এলাকার বাসিন্দা নন।
বিমানবন্দর থানার উপপরিদর্শক অর্জুন চৌধুরী বলেন, ‘তরুণীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। তিনি এখনো কথা বলতে পারছেন না। পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।’
Jainta Barta/Wadud




