ছবি: জৈন্তা বার্তা
স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন ২০২৬ এর প্রস্তুতি কমিটির সভা শনিবার (১ নভেম্বর) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। শতবর্ষ উদযাপন প্রস্তুতি কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুধাংশু শেখর রায় বাচ্ছুর সভাপতিত্বে এতে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থী উদযাপন পরিষদ উপদেষ্টা আবু হোরায়রা সাদ মাষ্টার,সাবেক শিক্ষার্থী সাদেক মিয়া ,কাজী জুনেদ আহমেদ, মাহমদ আলী,
শতবর্ষ উদযাপন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক বিজন কুমার দেব, যুগ্ম আহ্বায়ক আব্দুল জব্বার,সাবেক শিক্ষার্থী আশীষ দে, হীরা মোহন দেব,প্রজেশ গোপ,মির্জা দুলন, হাবিবুর রহমান, আফু মিয়া,বিভাস দে,জয়দ্বীপ সূত্রধর,
অমিত দেব, অরূপ সরকার, আকমল হোসন ভূঁইয়া,কুশল রায় প্রমুখ সভায় যুক্তরাজ্য থেকে অনলাইনে যুক্ত হন শতবর্ষ উদযাপন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক এম এ কাদির ও শতবর্ষ উদযাপন প্রস্তুতি যুক্তরাজ্য সমন্বয় কমিটির সদস্য সচিব আবুল হোসেন।
সভায় শতবর্ষ উদযাপন কে সামনে রেখে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
Jainta Barta/Wadud




