আজকের প্রতীকী অন*শন কর্মসূচি স্থগিত, গ্রেফতারদের নিঃশর্ত মুক্তি*র দাবি
সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:৪৮ AM

শ্রমিকের যৌক্তিক আন্দোলনে সিলেট মহানগরীর পুলিশের নিপীড়ন মূলক ভূমিকার নিন্দা

আজকের প্রতীকী অন*শন কর্মসূচি স্থগিত, গ্রেফতারদের নিঃশর্ত মুক্তি*র দাবি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/১১/২০২৫ ০৫:২৭:০৭ AM

আজকের প্রতীকী অন*শন কর্মসূচি স্থগিত, গ্রেফতারদের নিঃশর্ত মুক্তি*র দাবি

ছবি:সংগৃহীত


সিলেট মহানগরীর রিকশা শ্রমিকদের আন্দোলনে পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন। সংগঠনের সিলেট জেলা আহ্বায়ক মাশরুখ জলিল এক বিবৃতিতে বলেন, পুলিশের মিথ্যা বক্তব্য, নিরপরাধ শ্রমিকদের গ্রেফতার এবং আঞ্চলিক জাতিবাদ উস্কে দিয়ে সিলেটে বিভাজন সৃষ্টির চেষ্টা ফ্যাসিবাদী আচরণেরই পুনরাবৃত্তি। তিনি বলেন, ‘এমন কর্মকাণ্ড সিলেটবাসীকে ফ্যাসিস্ট হাসিনা আমলের নিপীড়নের দিনগুলো মনে করিয়ে দিয়েছে।’

বিবৃতিতে সংগঠনের পক্ষ থেকে মিথ্যা ও উস্কানিমূলক বক্তব্য প্রত্যাহার এবং গ্রেফতারকৃত শ্রমিকদের নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়। একই সঙ্গে কতিপয় স্বার্থান্বেষী মহল ও পুলিশের ভূমিকার কারণে সিলেটের স্থিতিশীলতা ক্ষুণ্ন হয়েছে বলে অভিযোগ করা হয়। সার্বিক পরিস্থিতি বিবেচনায় আজকের পূর্বঘোষিত প্রতীকী অনশন কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়েছে সংগঠনটি।

বিবৃতিতে আরও বলা হয়, শ্রমিকের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত জীবন-জীবিকার লড়াই অব্যাহত থাকবে এবং আন্দোলনের পরবর্তী দিকনির্দেশনা সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।


Jainta Barta/Wadud