হবিগঞ্জ এক্সপ্রেস বাসের বেপরোয়া চলাচলের প্রতিবাদে ওসমানীনগরে মা ন ব ব ন্ধ ন
সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:৪৭ AM

হবিগঞ্জ এক্সপ্রেস বাসের বেপরোয়া চলাচলের প্রতিবাদে ওসমানীনগরে মা ন ব ব ন্ধ ন

আতাউর রহমান কাওছার, ওসমানীনগর

প্রকাশিত: ০২/১১/২০২৫ ০৪:৪৩:১৭ PM

হবিগঞ্জ এক্সপ্রেস বাসের বেপরোয়া চলাচলের প্রতিবাদে ওসমানীনগরে মা ন ব ব ন্ধ ন

ছবি:নিজস্ব


হবিগঞ্জ-সিলেট রুটে চলাচলকারী ‘হবিগঞ্জ এক্সপ্রেস’ বাসের বেপরোয়া চালনা, ঘনঘন দুর্ঘটনা ও প্রাণহানির প্রতিবাদে সিলেটের ওসমানীনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২ নভেম্বর) দুপুর ২টায় ঢাকা-সিলেট মহাসড়কের গোয়ালাবাজার এলাকায় স্থানীয় জনসাধারণের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, হবিগঞ্জ থেকে সিলেটগামী ‘হবিগঞ্জ এক্সপ্রেস’ বাসগুলো দীর্ঘদিন ধরে বেপরোয়া গতিতে ও অপেশাদারভাবে চলাচল করছে। এর ফলে মহাসড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটছে, বহু মানুষ প্রাণ হারাচ্ছেন এবং আহত হচ্ছেন। এতে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং স্থানীয় পরিবহন খাতও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

সচেতন মহল বলেন, চালকদের অসচেতনতা, প্রতিযোগিতামূলক গতি ও আইন অমান্য করার প্রবণতার কারণে সড়ক নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়েছে।

স্থানীয় বক্তারা দাবি করেন, অবিলম্বে ‘হবিগঞ্জ এক্সপ্রেস’সহ সব বিরতিহীন বাসের ওসমানীনগর রুটে চলাচল বন্ধ করতে হবে। একই সঙ্গে নিয়মিত মনিটরিং, কঠোর আইন প্রয়োগ এবং ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করার আহ্বান জানান তারা।

বক্তারা প্রশাসনের প্রতি দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, দাবির বাস্তবায়ন না হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী নেতা, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

জৈন্তাবার্তা / সুলতানা