জৈন্তাপুরে চা শ্রমিকদের সঙ্গে আব্দুল হাকিম চৌধুরীর মতবিনিময়
সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:৪০ AM

জৈন্তাপুরে চা শ্রমিকদের সঙ্গে আব্দুল হাকিম চৌধুরীর মতবিনিময়

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০২/১১/২০২৫ ০৯:২৪:০৩ PM

জৈন্তাপুরে চা শ্রমিকদের সঙ্গে আব্দুল হাকিম চৌধুরীর মতবিনিময়

ছবি: জৈন্তা বার্তা


সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক সহ-সভাপতি, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং সিলেট-৪ (গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী আব্দুল হাকিম চৌধুরী বলেছেন, “ধর্ম-বর্ণে আমরা ভিন্ন হলেও আমাদের সবার পরিচয় এক - আমরা বাংলাদেশী। এই দেশ সবার, কোনো গোষ্ঠীর নয়। বিএনপি ক্ষমতায় গেলে বৈষম্যহীন বাংলাদেশ গঠনে ৩১ দফা বাস্তবায়ন করবে, যেখানে অবহেলিত চা শ্রমিকরাও তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে।’

রবিবার (২ নভেম্বর) সন্ধ্যায় জৈন্তাপুর উপজেলায় বিএনপি অঙ্গ-সংগঠনের উদ্যোগে লালাখাল চা বাগানের শ্রমিকদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।

চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি অরুণ ব্যানার্জির সভাপতিত্বে এবং যুবদল নেতা আনোয়ার হোসেন ফয়সলের পরিচালনায় সভায় বক্তব্য দেন- চারিকাটা ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল উদ্দিন, সাবেক চেয়ারম্যান শাহ আলম চৌধুরী তোফায়েল, চা বাগানের ব্যবস্থাপক ওলিউর রহমান চৌধুরী, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাফিজ জালাল উদ্দিন, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন সুজন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সয়ফুল আলম, ইউনিয়ন যুবদলের সভাপতি আজমল হোসেন, সাধারণ সম্পাদক নুরুল আমীন, দরবস্ত ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নুরুল হক, ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি নুরুল ইসলাম, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মুমিনুর রহমান, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আজির উদ্দিন, উপজেলা ছাত্রদল নেতা বুরহান উদ্দিন ও উপজেলা জাসাসের সাংগঠনিক সম্পাদক সুহেল আহমেদ।

চা শ্রমিকদের পক্ষ থেকে বক্তব্য দেন শংকর নাথ, হরিদাস ও সোহেল ব্যানার্জি ।

সভায় বক্তারা চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন, শিক্ষা, চিকিৎসা ও ন্যায্য মজুরি নিশ্চিতের দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ