ছবি:সংগৃহীত
বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, সাবেক সংসদ সদস্য ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন, ‘বিএনপি'র ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সকল চক্রান্ত ও ষড়যন্ত্র মোকাবেলা করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ছাতক-দোয়ারাবাজার এলাকায় ধানের শীষের বিজয় নিশ্চিত করা হবে। বিএনপি সবসময় সমাজের অবহেলিত মানুষের পাশে থাকে, তাদের জন্যই কাজ করে আসছে। আমরা সেই লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট ও ধানের শীষের পক্ষে দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে। দেশের মানুষ এখন ভোটের দিনের অপেক্ষায় রয়েছেন-তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন পছন্দের প্রার্থীকে ভোট দিতে।’
রবিবার (২ নভেম্বর) সন্ধ্যায় ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের বেদে পল্লীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত জাতির মুক্তির সনদ ‘৩১ দফা’ প্রচার ও ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ উপলক্ষে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বৈঠকের সভাপতিত্ব করেন বেদে সর্দার তাহের আলী মিয়া। কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার উদ্বোধন করেন মাওলানা হাবিবুর রহমান।
বক্তব্য রাখেন স্থানীয় কফিল উদ্দিন সর্দার, মহরম আলী, বুরহান উদ্দিন জালালি, সোনাফর আলী, বেলাল মিয়া, শামিমুর রহমান, বাদল মিয়া, দেলোয়ার হোসেন, উজ্জ্বল মিয়া, আব্দুল্লাহ সর্দার ও খালেদা জালালি প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য শামছুল হক নমু ও নজরুল ইসলাম, পৌর বিএনপির আহ্বায়ক শামছুর রহমান শামছু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) ফজলুল করিম বকুল, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন সুমেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ শফিকুল আলম মতি, পৌর বিএনপির সামসুর রহমান বাবুল, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রুহুল আমিন, আতাউর রহমান এমরান, মো. কয়েছ আহমেদ, এস. এম. লায়েক শাহ, আকিল আলী, তানিমুল ইসলাম, ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. বাকী বিল্লাহ, জাসাসের আহ্বায়ক আব্দুল আলীম, শ্রমিকদল ও অটো-টেম্পু শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মকবুল হোসেন, দোয়ারাবাজার উপজেলা কৃষক দলের আহ্বায়ক ফরিদ উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বাহা উদ্দিন শাহী, বিএনপি নেতা আব্দুল হাই লিপু, মেহেদী হাসান, সোনা মিয়া, পিয়ারা মিয়া, শরিফ হোসেন, তারেক আহমেদ, ফরিদ মিয়া প্রমুখ।
এছাড়াও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. লিজন তালুকদার, ফয়জুল আহমেদ পাবেল, জাহাঙ্গীর আলম, যুবদল নেতা ফখরুল আলম, মুহিবুর রহমান মুহিব, মো. আব্দুল মোনেম মামনুন, ইজাজুল হক রনি, মো. কামাল উদ্দিন, ইমরান হাসান, দিলোয়ার হোসেন, সালেহ আহমেদ, এনাম খান, সিদ্দিকুর রহমান, নোমান ইমদাদ কানন, ইশতিয়াক আহমেদ ঝুমন, আব্দুল্লাহ আল সনি, রাফি আহমদ, শাওন আহমদ, দিলোয়ার হোসেন ইমরান, সাহেদ আহমদ সুমন, রাহি আহমদ, লিটন মিয়া, মো. জুয়েল মেম্বার, সাইদুল আহমদ রাহেল, কাওছার আহমদ সেবুল, দেলোয়ার আহমদসহ বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উঠান বৈঠক শেষে ধানের শীষের পক্ষে একযোগে লিফলেট বিতরণ করা হয়।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




