সিলেটের জকিগঞ্জে মাদক মামলায় যুবদল নেতা খাজা এনামুল হাসান চিশতীকে (৪৩) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি জকিগঞ্জ উপজেলার সোনাসার গ্রামের বাসিন্দা এবং স্থানীয় রাজনীতিতে সক্রিয় যুবদল নেতা হিসেবে পরিচিত। তার পিতা মৃত নূর আহমদ চিশতী ও মাতা নূরুননাহার চিশতী।
পুলিশ সূত্রে জানা যায়, জকিগঞ্জ সার্কেল অফিসারের নেতৃত্বে রবিবার গভীর রাতে পরিচালিত অভিযানে এনাম চিশতীকে তার বাসার পাশের একটি অফিস থেকে গ্রেপ্তার করা হয়।
পূর্বে দায়েরকৃত একটি মাদক মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানায় পুলিশ।
জৈন্তা বার্তা/আরআর




