ছবি:নিজস্ব
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।
সোমবার (৩ নভেম্বর ) রাজধানীর গুলশান বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করেন।
দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ যাচাই-বাছাই ও মূল্যায়নের পর বিএনপির উচ্চ পর্যায় থেকে এড.এমরান আহমদ চৌধুরীর নাম চূড়ান্ত করা হয়। তিনি স্থানীয় পর্যায়ে একজন নিবেদিতপ্রাণ ও পরীক্ষিত নেতা হিসেবে পরিচিত।
মনোনয়ন ঘোষণার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারে দলীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। নেতা কর্মীরা ফেসবুকে পোস্ট করে অভিনন্দন জানাচ্ছেন।
এড.এমরান আহমদ চৌধুরী দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তিনি সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ছাড়াও অতীতে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সামনের সারিতে থেকে ভূমিকা রেখেছেন।
নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে এখন নজর সিলেট-৬ আসনের দিকে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপির প্রার্থী হিসেবে এমরান আহমদ চৌধুরীর মাঠে নামা এ আসনের নির্বাচনী সমীকরণে নতুন গতি আনবে।
উল্লেখ্য, সিলেট-৬ আসনটি দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে আলোচনায় থাকা একটি গুরুত্বপূর্ণ আসন। এবারও এ আসনে প্রতিদ্বন্দ্বিতা হবে উত্তাপ ছড়ানো—এমনটাই মনে করছেন স্থানীয় রাজনৈতিক মহল।
জৈন্তাবার্তা / সুলতানা




