শিক্ষার পরিবেশ রক্ষায় কঠো*র নির্দে*শনা জারি করেছে গোয়াইনঘাট সরকারি কলেজ
সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:৪৩ AM

শিক্ষার পরিবেশ রক্ষায় কঠো*র নির্দে*শনা জারি করেছে গোয়াইনঘাট সরকারি কলেজ

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৩/১১/২০২৫ ০৭:৫৮:০০ PM

শিক্ষার পরিবেশ রক্ষায় কঠো*র নির্দে*শনা জারি করেছে গোয়াইনঘাট সরকারি কলেজ

ছবি: জৈন্তা বার্তা


উত্তর সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গোয়াইনঘাট সরকারি কলেজ শিক্ষার পরিবেশ বজায় রাখতে কঠোর নির্দেশনা জারি করেছে। ক্লাস ফাঁকি, টিকটক ও রিল ভিডিও ধারণসহ অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড রোধে এ পদক্ষেপ নিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

সোমবার (২ নভেম্বর) কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হাবিবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী কলেজে পাঠদানের সময় সকল শিক্ষার্থীকে ক্লাসে নিয়মিত উপস্থিত থাকতে হবে। কোনো শিক্ষার্থী এ নির্দেশ অমান্য করলে কলেজের নিয়ম অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া পাঠদানের সময় কলেজ ক্যাম্পাসে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া মুঠোফোন, ক্যামেরা বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস দিয়ে ভিডিও ধারণ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। কলেজ ক্যাম্পাসে ধারণ করা ভিডিও ফেসবুক, রিল, শর্টস, টিকটক বা লাইকিতে প্রকাশ পাওয়া গেলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

অধ্যক্ষের এই নির্দেশনাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বহু অভিভাবক, শিক্ষক ও সাধারণ মানুষ সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ হিসেবে স্বাগত জানিয়েছেন। তারা বলেছেন, ‘অনেক শিক্ষার্থী ক্লাস ফাঁকি দিয়ে টিকটকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বানিয়ে সময় নষ্ট করছে, যা শিক্ষার পরিবেশ নষ্ট করছে।’

তাদের বিশ্বাস, এই নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে গোয়াইনঘাট সরকারি কলেজে শৃঙ্খলা ও শিক্ষার পরিবেশ আরও দৃঢ় হবে।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ