সিলেট বিভাগে ১৪ আসনে একক প্রার্থী ঘোষণা করল বিএনপি
সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:৪১ AM

সিলেট বিভাগে ১৪ আসনে একক প্রার্থী ঘোষণা করল বিএনপি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/১১/২০২৫ ০৯:১৭:০৫ PM

সিলেট বিভাগে ১৪ আসনে একক প্রার্থী ঘোষণা করল বিএনপি

ছবি:সংগৃহীত


আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশের ২৩২টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে। রোববার (২ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন।

এবারের ঘোষিত তালিকায় সিলেট বিভাগের ১৯টি আসনের মধ্যে ১৪ আসনে একক প্রার্থীর নাম প্রকাশ করেছে বিএনপি।

সিলেট জেলা

সিলেট জেলার ৬টি আসনের মধ্যে ৪টিতে প্রাথমিকভাবে একক প্রার্থী ঘোষণা করা হয়েছে-

সিলেট-১: খন্দকার আব্দুল মুক্তাদির (চেয়ারপারসনের উপদেষ্টা)

সিলেট-২: তাহসীনা রুশদী লুনা (চেয়ারপারসনের উপদেষ্টা)

সিলেট-৩: এম. এ. মালিক (যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা)

সিলেট-৬: অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী (সাধারণ সম্পাদক, সিলেট জেলা বিএনপি)

সুনামগঞ্জ জেলা

সুনামগঞ্জ-১: আনিসুল হক (সহ-সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কৃষকদল)

সুনামগঞ্জ-৩: কয়ছর এম. আহমেদ (জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাধারণ সম্পাদক, যুক্তরাজ্য বিএনপি)

সুনামগঞ্জ-৫: কলিম উদ্দিন আহমদ মিলন (সহ-সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় বিএনপি; আহ্বায়ক, সুনামগঞ্জ জেলা বিএনপি; সাবেক সংসদ সদস্য)

মৌলভীবাজার জেলা

মৌলভীবাজার-১: নাসির উদ্দিন আহমেদ মিঠু

মৌলভীবাজার-২: সওকত হোসেন সাকু

মৌলভীবাজার-৩: নাসের রহমান

মৌলভীবাজার-৪: মজিবর রহমান

হবিগঞ্জ জেলা

হবিগঞ্জ-২: সাখাওয়াত হোসেন জীবন

হবিগঞ্জ-৩: জি. কে. গউছ

হবিগঞ্জ-৪: এস. এম. ফয়সাল

বিএনপির কেন্দ্রীয় সূত্রে জানা গেছে, অবশিষ্ট আসনগুলোতে শরিক দল ও জোটভুক্ত দলের সঙ্গে সমন্বয় শেষে প্রার্থী ঘোষণা করা হবে।

দলের নেতারা জানিয়েছেন, এই ঘোষণার মাধ্যমে সিলেট বিভাগে নির্বাচনী প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে, এবং মাঠ পর্যায়ে প্রার্থীরা ইতোমধ্যে নির্বাচনী কার্যক্রম শুরু করেছেনর্।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ