ছবি:সংগৃহীত
বিএনপি ক্ষমতায় গেলে সিলেটে ব্যাপক শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে, এমন আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট-১ (সদর-দক্ষিণ-কোম্পানীগঞ্জ) আসনে ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির।
তিনি বলেন,‘সিলেটে নতুন শিল্পকারখানা স্থাপনের মাধ্যমে স্থানীয় জনগণের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো হবে। কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তোলাই আমাদের লক্ষ্য। তরুণদের তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে বিশ্ববাজারে প্রতিযোগিতার উপযোগী করে তুলতে কাজ করবে বিএনপি সরকার।”
মুক্তাদির আরও বলেন, ‘হযরত শাহজালাল (রহ.)-এর পবিত্র ভূমি সিলেট থেকে অনলাইন জুয়া, গেমিং ও মাদক সংস্কৃতি সম্পূর্ণরূপে নির্মূল করা হবে। উন্নয়ন ও নৈতিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠাই হবে আমাদের অঙ্গীকার।’
শুক্রবার (৩০ অক্টোবর) রাতে শেখপাড়া পাড়া নাগরিক কমিটির উদ্যোগে আয়োজিত প্রাণবন্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট আলী হায়দার ফারুক, এবং সঞ্চালনা করেন মোদন মোহন কলেজ ছাত্রদলের সহসভাপতি তারেক আজিজ মুন্না।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির সহসভাপতি ও জালালাবাদ থানা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব শহীদ আহমদ, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সভাপতি, সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কাশেম, মহানগর ছাত্রদলের সভাপতি ও জালালাবাদ থানা বিএনপির সদস্য সচিব সুদ্বীপ জ্যোতি এষ, ৩৮ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক হাজী শাহজাহান, মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক এহতেশামুল হক সবুজ, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক উসমান হারুন পনির,
মহানগর বিএনপির সদস্য ও ৩৮ নং ওয়ার্ডের সদস্য সচিব রিয়াজ আহমদ সুমন প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক এনামুল হোসেন এনাম, সহ-সাংগঠনিক সম্পাদক আলিউর রহমান আলী ও আব্দুল আহাদ রানা, জালালাবাদ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক মুরাদ হোসেন, আব্দুর রউফ, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক জাবেদ হোসেন, নাগরিক কমিটির আহ্বায়ক ফজল আহমদ, সাধারণ সম্পাদক শামীম আহমদ, এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা বলেন, সিলেটের উন্নয়ন ও মানুষের কল্যাণে খন্দকার আব্দুল মুক্তাদিরের দিকনির্দেশনামূলক নেতৃত্ব ইতোমধ্যেই জনমানসে আশার সঞ্চার করেছে। তারা মনে করেন, যোগ্য ও দূরদর্শী নেতৃত্বই সিলেটকে শিল্পায়ন, কর্মসংস্থান ও সুশাসনের পথে এগিয়ে নিতে সক্ষম।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




