হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার শুরু করেছেন সিলেট-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী, 'নিখোঁজ' বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর স্ত্রী এবং বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা।
মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে তাহসিনা রুশদীর লুনা মহিলা দলের নেতা-কর্মীদের নিয়ে হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত ও মোনাজাত করার মধ্য দিয়ে প্রচার শুরু করেন।
সম্প্রতি বিএনপির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক) হুমায়ুন কবির সিলেট-২ আসনে দলের মনোনয়ন চেয়েছিলেন। বিএনপি হুমায়ুন কবিরকে মনোনয়ন না দিয়ে শেষ পর্যন্ত মনোনয়ন দিয়েছে তাহসিনা রুশদীর লুনাকে।
সিলেট-২ আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী ২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকায় নিখোঁজ হন। ইলিয়াস আলীর অনুপস্থিতিতে তার স্ত্রী তাহসীনা রুশদী লুনা গত কয়েকটি জাতীয় নির্বাচনে সক্রিয় ভূমিকা রাখেন।
জৈন্তা বার্তা/আরআর




