ছবি:সংগৃহীত
এডভোকেট লিয়াকত আলীকে আহবায়ক ও আব্দুল মান্নানকে সদস্য সচিব করে ৯৩ সদস্য বিশিষ্ট গোয়াইনঘাট উপজেলা তাঁতীদলের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল সিলেট জেলা শাখার আওতাধীন এ কমিটি মঙ্গলবার (৪ নভেম্বর) অনুমোদন দেওয়া হয়।
সিলেট জেলা তাঁতীদলের সদস্য সচিব আলতাফ হোসেন বিলালের সুপারিশক্রমে জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহবায়ক ও সিলেট জেলা তাঁতীদলের আহবায়ক ফয়েজ আহমদ দৌলত এবং সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মালেক কমিটিটির অনুমোদন প্রদান করেন।
নবগঠিত কমিটিতে এডভোকেট লিয়াকত আলী আহবায়ক, মো. জাকারিয়া রব্বানী সিনিয়র যুগ্ম আহবায়ক এবং আব্দুল মান্নান সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




