জৈন্তাপুরে গাঁ*জাসহ দুইজন আ*টক
সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:৪৬ AM

জৈন্তাপুরে গাঁ*জাসহ দুইজন আ*টক

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৫/১১/২০২৫ ০২:৩১:২৬ PM

জৈন্তাপুরে গাঁ*জাসহ দুইজন আ*টক


সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর গ্যাস ফিল্ড এলাকায় গাঁজা বহনের সময় সিএনজিচালিত অটোরিকশাসহ দুই ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী।  

বুধবার (৫ নভেম্বর) সকাল পৌনে ৮টার দিকে সেনাবাহিনীর ২৭ বীর ইউনিট পরিচালিত তল্লাশি অভিযানে অটোরিকশাতে থাকা ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে অটোরিকশাসহ দুইজনকে আটক করে সেনাক্যাম্পে নেওয়া হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন- উপজেলার হরিপুর গ্রামের মৃত হাসান মিয়ার পুত্র মো. ইসলাম উদ্দিন (৩৫) ও শিকারখাঁ গ্রামের মাহমুদ আলির পুত্র মো. মইনুদ্দিন (৩০)।

এ সময় তাদের নিকট থেকে ২ কেজি গাঁজা, নগদ অর্থ, ২টি অ্যান্ড্রয়েড ও ১টি বাটন মোবাইল ফোন এবং অটোরিকশা জব্দ করা হয়। জব্দকৃত গাঁজার আনুমানিক মূল্য প্রায় ২০ হাজার টাকা। 

পরে দুপুর ১২টায় আটককৃত দুইজনকে অটোরিকশা, গাঁজা এবং অন্যান্য আলামতসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সিলেট জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক উত্তম পালের নিকট হস্তান্তর করা হয়।

সেনাক্যাম্প সূত্রে জানা যায়, সেনাবাহিনীর এমন তৎপরতা ও  মাদকবিরোধী অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতে আরও জোরদার করা হবে।

জৈন্তা বার্তা/আরআর