কোম্পানীগঞ্জে যা*বজ্জীবন সা*জাপ্রাপ্ত আ*সামি গ্রে*প্তার
সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:৫৯ AM

কোম্পানীগঞ্জে যা*বজ্জীবন সা*জাপ্রাপ্ত আ*সামি গ্রে*প্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৬/১১/২০২৫ ০৩:১০:১১ PM

কোম্পানীগঞ্জে যা*বজ্জীবন সা*জাপ্রাপ্ত আ*সামি গ্রে*প্তার


সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। বুধবার রাতে এই অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিএসসি, সিলেট এর একটি আভিযানিক দল বুধবার রাত সাড়ে ১০টার দিকে এসএমপি'র এয়ারপোর্ট থানাধীন গোল্ডেন টাওয়ারের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় কোম্পানীগঞ্জ থানার এফআইআর নং-১৮, তারিখ- ২৪/০৮/২০১১, ধারা ৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০ এর মূলে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির নাম মজাম উদ্দিন ওরফে তেরা মিয়া (৪৮)। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার সুন্দাউড়া গ্রামের মৃত কলিম উল্লাহ'র ছেলে। 

র‍্যাব জানিয়েছে, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেপ্তারকৃত আসামিকে কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

জৈন্তা বার্তা/আরআর