গোয়াইনঘাটে ব ন্যা ও অ গ্নি কা ণ্ড সচেতনতা বিষয়ে দুই দিনব্যাপী মহড়া অনুষ্ঠিত
সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:০০ AM

গোয়াইনঘাটে ব ন্যা ও অ গ্নি কা ণ্ড সচেতনতা বিষয়ে দুই দিনব্যাপী মহড়া অনুষ্ঠিত

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৬/১১/২০২৫ ০৪:০৫:১৬ PM

গোয়াইনঘাটে ব ন্যা ও অ গ্নি কা ণ্ড সচেতনতা বিষয়ে দুই দিনব্যাপী মহড়া অনুষ্ঠিত

ছবি:নিজস্ব


বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির স্বাস্থ্য বিভাগের আওতায় এবং দানিশ রেড ক্রসের এর সহযোগিতায় 

বাংলাদেশ ইনহান্সড কমিউনিটি রেসিলেন্স প্রোগ্রাম ( বিইসিআর) উদ্যোগে সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার দশগাঁও নওয়াগাঁও উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে বন্যা ও অগ্নিকাণ্ড সচেতনতা বিষয়ে দুই দিনব্যাপী মহড়া অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (৫ নভেম্বর) প্রথমদিন প্রস্তুতিমুলক মহড়া এবং বুধবার (৬ নভেম্বর)মুল মহড়া সম্পন্ন হয়। এ মহড়ায় শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন। মহড়ার উদ্দেশ্য ছিল দুর্যোগকালীন সময়ে সচেতনতা বৃদ্ধি, প্রস্তুতি ও তাৎক্ষণিক প্রতিক্রিয়া প্রদানের সক্ষমতা বাড়ানো।

মহড়ার সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বি ই সি আর প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার সাইদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র ডিআরআর অফিসার মোঃ মনজুরুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্প কর্মকর্তা মোঃ নিজাম উদ্দিন এবং দলনেতা আশিষ দাস সৌরভ। সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা পারভীন আক্তার।

অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, দুর্যোগ মোকাবিলায় সচেতনতা ও প্রস্তুতি সবচেয়ে বড় শক্তি। নিয়মিত প্রশিক্ষণ ও মহড়ার মাধ্যমে স্কুলশিক্ষার্থী ও স্থানীয় জনগণ দুর্যোগের সময় দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে পারবে। মহড়ার শেষে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় এবং অংশগ্রহণকারীদের ধন্যবাদ জ্ঞাপন করেন আয়োজকরা।

জৈন্তাবার্তা / সুলতানা