ইতালির নতুন ফ্লো ডিক্রি: তিন বছরে অর্ধলাখ বাংলাদেশিরও সুযোগ হতে পারে দক্ষ অভিবাসনে
শনিবার, ০২ মে ২০২৬, ০৬:৫১ PM

ইতালির নতুন ফ্লো ডিক্রি: তিন বছরে অর্ধলাখ বাংলাদেশিরও সুযোগ হতে পারে দক্ষ অভিবাসনে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/১২/২০২৫ ০৩:১৬:৩৫ AM

ইতালির নতুন ফ্লো ডিক্রি: তিন বছরে অর্ধলাখ বাংলাদেশিরও সুযোগ হতে পারে দক্ষ অভিবাসনে

ছবি:সংগৃহীত


ইতালি আগামী তিন বছরে পরিবহণ, কৃষি, নির্মাণ, পর্যটন ও উৎপাদনসহ গুরুত্বপূর্ণ খাতে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলো থেকে অন্তত পাঁচ লাখ বিদেশি কর্মী নেবে। ২০২৬-২০২৮ সালের জন্য ঘোষিত এই নতুন ফ্লো ডিক্রি নিয়মিত এবং নিরাপদ অভিবাসনের বৃহত্তম সুযোগ তৈরি করেছে, যেখানে বাংলাদেশি কর্মীদের জন্যও রয়েছে সম্ভাবনার বিশেষ জানালা।

১৫ অক্টোবর প্রকাশিত এই ডিক্রির মাধ্যমে মৌসুমি, অ-মৌসুমি এবং স্বনির্ভর (ফ্রিল্যান্স/স্টার্ট-আপ) কর্মীদের জন্য আলাদা কোটা নির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এই উদ্যোগকে ‘জীবনরক্ষাকারী’ নীতি বলে অভিহিত করেছে।

মোট কতজনকে নেওয়া হবে?

তিন বছরে দেওয়া হবে ৪,৯৭,৫৫০টি কাজের অনুমতি। অর্থাৎ প্রতি বছর প্রায় ১,৬৪,৮৫০ জন বিদেশি শ্রমিক ইতালিতে কাজের সুযোগ পাবেন।

বাংলাদেশিদের সুযোগ কোথায় বেশি?

যদিও ঘোষণায় দেশভিত্তিক সুনির্দিষ্ট সংখ্যা প্রকাশ করা হয়নি, তবুও নিচের কারণে বাংলাদেশি কর্মীদের সম্ভাবনা উল্লেখযোগ্য-

 যেসব খাতে বাংলাদেশিরা ইতিমধ্যেই দক্ষ

ইতালির প্রয়োজন: কৃষি ও কৃষিজ পণ্য, নির্মাণ, পরিবহণ ও লজিস্টিক, যান্ত্রিক ও মেটাল কাজ, পর্যটন (হোটেল, রেস্টুরেন্ট), উৎপাদন খাত

এই খাতগুলোর অধিকাংশেই ইতালিতে থাকা বাংলাদেশি কমিউনিটি বহু বছর ধরে কাজ করছে। ফলে নতুন নিয়োগে বাংলাদেশিরা সুবিধা পেতে পারেন।

মৌসুমি খাতেও বাংলাদেশিদের সুযোগ

বাংলাদেশের সঙ্গে ইতালির সরাসরি ‘অভিবাসন সহযোগিতা চুক্তি’ না থাকলেও, দক্ষতা ও নিয়োগকর্তার আগ্রহ থাকলে মৌসুমি ও অ-মৌসুমি-দুই ক্ষেত্রেই আবেদন করা যায়।

 অভ্যন্তরীণ (ইতালিতে থাকা) বাংলাদেশিদের জন্য বিশেষ সুযোগ

ডিক্রিতে বলা হয়েছে: যারা ইতালিতে আগে কাজ করেছেন, যারা প্রশিক্ষণ বা শিক্ষার পারমিটকে কাজের পারমিটে রূপান্তর করতে চান, যারা গৃহস্থালি যত্ন, বয়স্ক সহায়তা বা সামাজিক স্বাস্থ্যসেবায় কাজ করেন, এদের অগ্রাধিকার দেওয়া হতে পারে। ইতালিতে থাকা বিপুল সংখ্যক বাংলাদেশি অভিবাসীর জন্য এটি বড় সুযোগ।

যেসব খাতে সর্বোচ্চ নিয়োগ

পরিবহন ও সরবরাহ, কৃষি, পর্যটন, নির্মাণ, উৎপাদন, যান্ত্রিক ও মেটাল সেক্টর

এ ছাড়া উদ্যোক্তা, ফ্রিল্যান্সার ও স্টার্ট-আপদের জন্যও কিছু কোটা রাখা হয়েছে।

আবেদন করবেন কারা?

এই প্রকল্পে প্রত্যেক অভিবাসীর পক্ষ থেকে আবেদন করেন নিয়োগকর্তাই।

২০২৬-২০২৮ সালে নিয়োগের আবেদন জমা দেওয়ার গুরুত্বপূর্ণ তারিখগুলো হলো—

১২ জানুয়ারি: কৃষিখাতে মৌসুমি কর্মী

৯ ফেব্রুয়ারি: পর্যটন খাতে মৌসুমি কর্মী

১৬ ফেব্রুয়ারি: অগ্রাধিকারপ্রাপ্ত দেশের অ-মৌসুমি কর্মী

১৮ ফেব্রুয়ারি: অন্যান্য অ-মৌসুমি কর্মী

প্রতারণার ঝুঁকি: বাংলাদেশিদের সতর্ক হওয়া জরুরি

২০২৪ সালে বিভিন্ন দেশে ইতালি-গামী অভিবাসীদের কাছ থেকে বিপুল প্রতারণা হয়েছে- মধ্যস্থতাকারীরা ভুয়া চাকরি, ভুয়া নিয়োগপত্র, ভিসা প্রসেসিংয়ের নামে টাকা নিয়ে উধাও হয়েছে। বাংলাদেশ থেকেও বহু মানুষ ভুয়া এজেন্টের মাধ্যমে ঠকেছেন।

তাই-কোনো টাকা দিলে আগে কাগজ যাচাই করুন, নিশ্চিত করুন আবেদনটি নিয়োগকর্তাই জমা দিচ্ছেন

স্থানীয় কমিউনিটি বা আইনজীবীর সহায়তা নিন, ইতালির সরকারি প্রক্রিয়ায় নিয়োগের আবেদন সম্পূর্ণ বিনামূল্যে।

 বাংলাদেশিদের সুযোগ কতটা?

বাংলাদেশিদের জন্য নতুন কোটা আলাদা করে ঘোষণা না হলেও কৃষি, নির্মাণ, হোটেল-রেস্টুরেন্ট, পরিবহনের মতো খাতে উল্লেখযোগ্য নিয়োগ আসবে,  ইতালিতে থাকা বাংলাদেশিদের পারমিট পরিবর্তন ও নিয়মিত হওয়ার সুযোগ বাড়বে, দক্ষতা ও প্রশিক্ষণের ওপর ভিত্তি করে বাংলাদেশ থেকেও আবেদন গ্রহণ হবে
অতএব, অনিয়মিত পথে নয়- নিয়মিত ভিসা নিয়েই ইতালিতে যাওয়ার সময় এখনই সবচেয়ে অনুকূল।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ: