সাংবাদিক মুরাদের পিতার ই*ন্তেকালে জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের শো*ক
শনিবার, ২৩ মে ২০২৬, ০৫:২৮ PM

সাংবাদিক মুরাদের পিতার ই*ন্তেকালে জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের শো*ক

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১১/১২/২০২৫ ০৮:৪৪:৫৭ PM

সাংবাদিক মুরাদের পিতার ই*ন্তেকালে জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের শো*ক

ছবি:সংগৃহীত


সিলেটের জৈন্তাপুর উপজেলার ৫ নম্বর ফতেপুর ইউনিয়নের হেমুদত্তপাড়া গ্রামের বাসিন্দা এবং জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সদস্য মুরাদ হাসানের পিতা বশির উদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ২০২৫) ভোর সাড়ে ৫টার দিকে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।

মৃত্যুকালে তিনি দুই ছেলে, চার মেয়ে ও অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে পরিবার, স্বজনসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে প্রয়াত বশির উদ্দিনের মৃত্যুতে জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাব গভীর শোক প্রকাশ করেছে। এক শোকবার্তায় প্রেসক্লাব সভাপতি মো. মঈনুল মুরছালিন রুহেল এবং সাধারণ সম্পাদক মো. রেজওয়ান করিম সাব্বির মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ