‘আমাকে সংসদে পাঠালে গোলাপগঞ্জ- বিয়ানীবাজারে মানুষকে আর পিছনে তাকাতে হবে না’ - এমরান চৌধুরী
শনিবার, ২৩ মে ২০২৬, ০৫:২৮ PM

গোলাপগঞ্জের ভাদেশ্বরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিল

‘আমাকে সংসদে পাঠালে গোলাপগঞ্জ- বিয়ানীবাজারে মানুষকে আর পিছনে তাকাতে হবে না’ - এমরান চৌধুরী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/১২/২০২৫ ০৯:৪৯:৫৮ PM

‘আমাকে সংসদে পাঠালে গোলাপগঞ্জ- বিয়ানীবাজারে মানুষকে আর পিছনে তাকাতে হবে না’ -  এমরান চৌধুরী

ছবি:সংগৃহীত


সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাঁর সৎকর্ম, নেতৃত্ব ও ত্যাগের মাধ্যমে দেশের সর্বস্তরের মানুষের মনে চিরদিন চিরভাস্বর হয়ে থাকবেন।

তিনি বলেন, দেশের সব ক্রান্তিকালে ঢাল হয়ে দাঁড়ানো মহিয়সী নারী খালেদা জিয়ার জন্য দল-মত-নির্বিশেষে মানুষ কান্না করে, তাঁর সুস্থতা কামনায় দোয়া করছে । আমরাও আল্লাহর দরবারে প্রার্থনা করছি-তিনি যেন আমাদের অভিভাবককে সুস্থতা ও দীর্ঘ হায়াত দান করেন।’

তিনি আরও বলেন, ‘সময় বেশি নেই। আমাদের অসুস্থ অভিভাবক খালেদা জিয়ার দিকে তাকিয়ে সিলেট-৬ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমাকে নির্বাচিত করে জাতীয় সংসদে পাঠালে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের মানুষকে আর পিছনে ফিরে তাকাতে হবে না। পরিকল্পিতভাবে এই দুই উপজেলার কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করা হবে।’

পর্তুগাল বিএনপির যুগ্ম-আহ্বায়ক আজমল আহমদের উদ্যোগে গোলাপগঞ্জের ভাদেশ্বরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলপূর্ব আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এমরান আহমদ চৌধুরী এসব কথা বলেন।

ভাদেশ্বর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সার্বিক সহযোগিতায় ভাটিটিকি এলাকার একটি কমিউনিটি সেন্টারে দুপুর ২টায় অনুষ্ঠিত এ মিলাদ ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি ছিলেন- ভাদেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক এস এ রিপন, ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি তারেক জলিল মাস্টার, সহ-সভাপতি সাদিকুর রহমান সাদেক, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজাই, ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার সাহেদ আহমদ, লক্ষ্মীপাশা ইউনিয়ন বিএনপির যুববিষয়ক সম্পাদক শরিফ আহমদ, গোলাপগঞ্জ উপজেলা যুবদল নেতা হোসাইন আহমদ।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন- উপজেলা যুবদল নেতা কামাল আহমদ, আব্দুল হামিদ, শিমুল আহমদ, আহমদ হাম্মাদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আজিজুল হক স্বাপন, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা তানভির জাহান স্বাপন, ভাদেশ্বর ইউনিয়ন ছাত্রদল নেতা সুমন আহমদ, ইমাদুর রহমান ও তানিম আহমদ প্রমুখ।

মিলাদ ও আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মুনাজাত করা হয়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ