সিলেট-৩ আসনে আল ইসলাহর সম্ভাব্য প্রার্থী মাওলানা আব্দুর রাজ্জাক
শনিবার, ২৩ মে ২০২৬, ০৫:২৮ PM

সিলেট-৩ আসনে আল ইসলাহর সম্ভাব্য প্রার্থী মাওলানা আব্দুর রাজ্জাক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/১২/২০২৫ ১০:০৯:৫৫ PM

সিলেট-৩ আসনে আল ইসলাহর সম্ভাব্য  প্রার্থী মাওলানা আব্দুর রাজ্জাক

ছবি:সংগৃহীত


আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ আংশিক) আসনে নতুন রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর আন্তর্জাতিক অঙ্গনের সুপরিচিত মুখ, স্পেন শাখার সভাপতি এবং ফুলতলী পরিবারের ঘনিষ্ঠজন মাওলানা আসাদুজ্জামান মো. আব্দুর রাজ্জাক।

 সূত্র জানায়, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তিনি এ আসনে আল ইসলাহর একক প্রার্থী হিসেবে প্রায় চূড়ান্ত। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণাই বাকি।

বৃহত্তর সিলেটে প্রখ্যাত পীর, দেশবরেণ্য আলেমে দ্বীন ও শামসুল উলামা মরহুম আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী (রহ.)-এর রয়েছে বিপুল সংখ্যক ভক্ত-অনুসারী। সিলেটসহ বিশ্বের বিভিন্ন দেশে বিস্তৃত ফুলতলী মসলকের এই অনুসারী গোষ্ঠী স্থানীয় ও জাতীয় নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রার্থীদের জয়–পরাজয়ের ক্ষেত্রে তাদের সমর্থনকে অত্যন্ত প্রভাবশালী হিসেবে বিবেচনা করা হয়। 

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘ রাজনৈতিক স্থবিরতার পরে নতুন মুখ হিসেবে মাওলানা আব্দুর রাজ্জাকের সম্ভাব্য প্রার্থিতা সিলেট-৩ এর রাজনীতিতে ইতিবাচক পরিবর্তনের সূচনা করতে পারে। তাঁর সামাজিক গ্রহণযোগ্যতা, তরুণদের মধ্যে জনপ্রিয়তা, সংগঠনের প্রতি একাগ্রতা এবং ফুলতলী পরিবারের নিকটতম সান্নিধ্য-সব মিলিয়ে তিনি এ আসনের অন্যতম আলোচিত ও শক্তিশালী সম্ভাব্য প্রার্থী।

দলীয় নীতিনির্ধারকরা ইতোমধ্যে তাঁর প্রার্থিতায় নীতিগত সম্মতি দিয়েছেন বলে একাধিক সূত্র জানিয়েছে। তাদের ভাষ্য-‘শুধু আনুষ্ঠানিক ঘোষণাই এখন বাকি। মাওলানা আব্দুর রাজ্জাকই সিলেট-৩ আসনে আল ইসলাহর একক প্রার্থী।’



জৈন্তা বার্তা/ ওয়াদুদ