পরিবেশগত শ*র্ত ভ*ঙ্গ করায় সিলেটের ইবনে সিনা হাসপাতালকে জরি*মানা
শনিবার, ২৩ মে ২০২৬, ০৫:২৭ PM

পরিবেশগত শ*র্ত ভ*ঙ্গ করায় সিলেটের ইবনে সিনা হাসপাতালকে জরি*মানা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/১২/২০২৫ ০৮:১০:৪৩ PM

পরিবেশগত শ*র্ত ভ*ঙ্গ করায় সিলেটের ইবনে সিনা হাসপাতালকে জরি*মানা

ছবি:সংগৃহীত


পরিবেশগত শর্ত লঙ্ঘনের অভিযোগে সিলেটের সোবহানীঘাটস্থ ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)–এর ৭ ধারার অধীনে এই আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।

বুধবার (১০ ডিসেম্বর) সিলেট বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. ফেরদৌস আনোয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জরিমানার বিষয়টি নিশ্চিত করা হয়।

অভিযান পরিচালনার সময় পরিশোধিত তরল বর্জ্যের মান গ্রহণযোগ্য মাত্রার বাইরে পাওয়া যায়। ফলে প্রতিষ্ঠানটিকে ৪৩ হাজার ৯২০ টাকা জরিমানা করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগের পরিচালক মো. ফেরদৌস আনোয়ার বলেন, ‘পরিবেশগত ছাড়পত্র ও নির্ধারিত শর্ত না মেনে কোনো প্রতিষ্ঠানই কার্যক্রম পরিচালনা করতে পারে না। পরিবেশ দূষণ রোধে আমরা শূন্য সহনশীল নীতি অনুসরণ করছি। আইন ভঙ্গ করলে যে কোনো প্রতিষ্ঠানকে জরিমানা ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশ রক্ষার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।’

তিনি আরও জানান, ‘জরিমানার আদেশ প্রতিপালনে ব্যর্থ হলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

জৈন্তা বার্তা/ ওয়াদুদ