সিলেটের গোয়াইনঘাটে উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের ১৩তম মেধাভিত্তিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত উপজেলার ইমরান আহমেদ বালিকা উচ্চবিদ্যালয় ও ফারুক আহমদ কুনকিরি উচ্চবিদ্যালয়- এই দুটি কেন্দ্রে মেধাভিত্তিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
গোয়াইনঘাট উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের আয়োজনে উপজেলার ২৯টি বিদ্যালয়ের ১ম থেকে ৫ম শ্রেণি পর্যন্ত সাত শতাধিক শিক্ষার্থী মেধাভিত্তিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।
পরীক্ষা কার্যক্রম পরিচালনা করেন অ্যাসোসিয়েশনের সভাপতি ও সানরাইজ একাডেমীর পরিচালক নাজমুল ইসলাম রিপন, সাধারণ সম্পাদক ও স্কলার্স একাডেমীর প্রধান শিক্ষক ফারুক আহমদ, অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ, আইডিয়াল কিন্ডারগার্টেনের পরিচালক আব্দুল হালিম, প্রতিভা বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক ও পরিচালক মো. মোশাহিদ আলী, জৈন্তিয়াপুর বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবক নিজাম উদ্দিন, গোয়াইনঘাট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম চক্রবর্তী, গোয়াইনঘাট মডার্ন একাডেমির অধ্যক্ষ মনজুর আহমদ ও বঙ্গবীর কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষক কুদ্দুছ খান প্রমুখ।
মেধাভিত্তিক বৃত্তি পরীক্ষায় কোমলমতি শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করায় অভিভাবকরা অ্যাসোসিয়েশনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জৈন্তা বার্তা/আরআর




