গোয়াইনঘাটে অ*স্ত্র ও বি*স্ফোরক উদ্ধার
শনিবার, ২৩ মে ২০২৬, ০৪:২৭ PM

গোয়াইনঘাটে অ*স্ত্র ও বি*স্ফোরক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩/১২/২০২৫ ০২:০৯:৫৬ PM

গোয়াইনঘাটে অ*স্ত্র ও বি*স্ফোরক উদ্ধার


র‌্যাব-৯ এর অভিযানে সিলেটের গোয়াইনঘাট উপজেলা থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি একনলা বন্দুক, ৪টি ইন্ডিয়ান পাওয়ার জেল, ৫টি নন ইলেকট্রিক ডেটোনেটর ও গান পাউডার উদ্ধার করা হয়েছে। 

শনিবার (১৩ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানিয়েছে, গত বছরের ৫ আগস্টের পর থেকে এখন পর্যন্ত র‌্যাব-৯, সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার দায়িত্বপূর্ণ এলাকা থেকে সর্বমোট ২৭টি দেশি ও বিদেশি আগ্নেয়াস্ত্র, ১০০ রাউন্ড গুলি, ৪টি ম্যাগাজিন, ৩৩৫৫ গ্রাম বিস্ফোরক, ১৮টি ডেটোনেটর, ১টি সাউন্ড গ্রেনেড এবং বিপুল পরিমাণ এয়ারগানের গুলিসহ ৮টি এয়ারগান উদ্ধার করেছে, যা সর্বমহলে প্রশংসিত হয়েছে এবং সিলেট বিভাগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৯, সিলেট, সদর কোম্পানির একটি আভিযানিক দল শুক্রবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট থানাধীন ৮নং তোয়াকুল ইউনিয়নের তোয়াকুল বাজারস্থ মায়ের হাসি ক্লিনিকের পূর্ব পাশে টাওয়ারের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি একনলা বন্দুক, ৪টি ইন্ডিয়ান পাওয়ার জেল (১২০০ গ্রাম), ৫টি নন ইলেকট্রিক ডেটোনেটর ও গান পাউডার সদৃশ ২০০ গ্রাম পাউডার উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত আলামত নাশকতার কাজে ব্যবহার করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

র‍্যাব-৯ জানায়, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত আলামতসমূহ জিডি মূলে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯, সিলেট এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

জৈন্তা বার্তা/আরআর