প্রতীকী ছবি
সিলেটে বিদ্যুৎ বিতরণ বিভাগ-২ এর আওতাধীন ১১ কেভি ফিডারের ট্রান্সফরমার মেরামত ও সংরক্ষণ, সরবরাহ লাইন সংস্কার এবং গাছপালার শাখা-প্রশাখা কাটার জন্য রবিবার (১৪ ডিসেম্বর) নগরীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রাজ্জাক এ তথ্য জানিয়েছেন।
জানা যায়, রবিবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মিরাপাড়া, টুলটিকর, বটেরতল, শাপলাবাগ, কল্যাণপুর ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
তবে নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিক বিদ্যুৎ সরবরাহ করা হবে বলে জানিয়েছেন প্রকৌশলী রাজ্জাক। তিনি সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে সবার সহযোগিতা চেয়েছেন।
জৈন্তা বার্তা/আরআর




